নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - চোট সমস্যা সহ হারের আশঙ্কা। সেমি ফাইনালের লড়াইটা মোটেও সহজ ছিল না বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনারের। প্রথম দিকে না পারলেও পরে হাড্ডাহাড্ডি টক্কর দেয় ফেলিক্স অগার আলিয়াসিমে। সিনারের নাভির স্বাস তুলে দেন তিনি। যদিও মোক্ষম সময়ে ভুল করে বসেন। আর সেই জায়গা থেকেই বাজিমাত করে ফেলেন সিনার। এক সেট খুঁইয়েও ফাইনালের রাস্তা নিশ্চিত করেন তিনি।
আলিয়াসিমে প্রথম বার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলার লক্ষ্যে নামেন। ইটালিয়ান তারকার বিপক্ষে বেশ ভালই লড়াই চালান। ৩ ঘণ্টা ২১ মিনিটের লড়াইয়ে পর সিনারের পক্ষে ম্যাচের ফলাফল ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪। প্রথম সেটে দাপুটে জয় দিয়ে শুরু করেন সিনার। এরপরই বদলা পূরণ করেন দ্বিতীয় সেটে। সমতা ফেরান বিপক্ষ। আত্মবিশ্বাসের সঙ্গে আগ্রাসী খেলা শুরু করেন আলিসিয়ামে।
দ্বিতীয় সেটের পর মেডিক্যাল বিরতি নেন সিনার। পেটে স্ট্র্যাপ বেঁধে ফেরেন তিনি। পেটের পেশিতে টান ধরায় সার্ভিসে সমস্যা হয় তার। চোট নিয়েই তৃতীয় সেটে দাপুটে জয় পান তিনি। এই সেটের পর ফের মেডিকেল বিরতি নেন। অনেক বেশি ঘাম হওয়ায় শরীরে জলের অভাব হচ্ছে। সেখান থেকেই পেশিতে টান ধরছে। তাই দুই তারকাই বিরতি নেন।
চতুর্থ সেটে পঞ্চম গেমে মোক্ষম সময়ে ডবল ফল্ট করে বসেন আলিসিয়ামে। সেই সুযোগটাই কাজে লাগিয়ে ফাইনালের টিকিট কেটে ফেলেন সিনার। তবে প্রত্যেকটি পয়েন্ট পাওয়ার পর যেভাবে চিৎকার করছিলেন সেখানে বোঝাই যাচ্ছিল সিনারের বিপক্ষে জিততে পারলে ভবিষ্যতে তার আত্মবিশ্বাসের অভাব হবে না। তবে দক্ষ সিনারের বিরুদ্ধে জু পাওয়া সত্যিই মুখের কথা নয়। অনেক অনেক বেশি পরিশ্রম বাকি আছে তার। রবিবার ফাইনালে ফের আলকারাজের মুখোমুখি সিনার।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের