নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - পরপর তৃতীয় গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন স্প্যানিশ তারকা কার্লস আলকারাজ। স্ট্রেট সেটে ৩৮ বছর বয়সী জোকোভিচকে উড়িয়ে দিলেন ৫ টি গ্র্যান্ড স্লামের মালিক। এই জয়ের পরই টানা তৃতীয় গ্র্যান্ড স্ল্যমের টিকিট কাটলেন আলকারাজ। ৬-৪, ৭-৬ (৪), ৬-২ ব্যবধানে জয় ছিনিয়ে ষষ্ঠ খেতাবের লক্ষ্যে মাত্র এক ধাপ পিছিয়ে আলকারাজ।
গোটা ম্যাচে শারীরিকভাবে অসুস্থ ছিলেন জোকোভিচ। প্রথম থেকেই ছন্দহীন ছিলেন তিনি। তবুও দ্বিতীয় সেটে অনবদ্য লড়াই করেছেন। ম্যাচ শেষে নিজের শারিরীক দুর্বলতা স্বীকারও করেছেন জোকার। ৩৮ বছর বয়সী সার্বিয়ান এই মরশুমে চারটি গ্র্যান্ড স্ল্যামে সেমিফাইনালে ওঠেন। তবে প্রতিবারই সেই পর্যায়েই বাদ পড়েন। তিন বারই দ্বিতীয় নম্বর আলকারাজ ও শীর্ষ স্থানীয় সিনারের কাছে পরাস্ত হন।
স্প্যানিশ তারকা বলেন, "আমি এই প্রতিযোগিতায় নিজের সেরা ফর্মে নেই। কিন্তু শুরু থেকে ভাল খেলার চেষ্টা করছি। ভুল কম করেছি। সার্ভিস ভাল হয়েছে। শারীরিক ভাবেও ভাল জায়গায় রয়েছি। সেই কারণেই দ্বিতীয় বার এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছি।" সেরা ফর্মে না থেকেই যদি তিনি জোকোভিচকে দাঁড় করিয়ে হারান।
প্রথম ২৩ মিনিটে সবচেয়ে খারাপ খেলেন জোকার। তাকে দেখে মনেই হয়নি একটুও লড়াই করতে পারবেন বলে। হার্ড কোর্টে প্রথম বার জোকোভিচকে হারালেন আলকারাজ়। ম্যাচ জিততে আড়াই ঘণ্টাও লাগল না তাঁর। চলতি ইউএস ওপেনে স্বপ্নের ফর্মে রয়েছেন আলকারাজ়। ছ’টি ম্যাচে একটিও সেট না খুইয়ে ফাইনালে উঠেছেন তিনি।
জোকোভিচ ম্যাচ শেষে বলেছেন, "ভবিষ্যতেও সিনার ও আলকারাজকে হারানো আমার পক্ষে কঠিন। বিশেষ করে পাঁচ সেটের ম্যাচে। তিন সেটের ম্যাচ হলে সুযোগ আছে। কিন্তু পাঁচ সেটে নয়। দ্বিতীয় সেটের পরে আর দম ছিল না। আমার মনে হয়, দুই সেটের লড়াইয়ের মতো দম আমার আছে। কিন্তু তারপর দম ফুরিয়ে যায়। আলকারাজের কোনও সমস্যা হয় নি। সিনারের বিরুদ্ধেও এই সমস্যাই হয়। ওদের বিরুদ্ধে পাঁচ সেট খেলা কঠিন। তাও আবার গ্র্যান্ড স্ল্যামের শেষ দিকে।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের