নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - বিশ্বের তাবড় তাবড় প্রতিপক্ষদের যেখানে ঘাম ছুটিয়ে দিচ্ছেন সেখানে ৩২ নম্বরের বিরুদ্ধে চাপে না পড়াই স্বাভাবিক। দ্বিতীয় গেমে কিছুটা লড়াই হলেও বাকি ম্যাভে পুরো দাপটই ছিল স্প্যানিশ তারকার। ইটালির লুসিয়ানো দারদেরিকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন স্পেনের কার্লস আলকারাজ। স্প্যানিশ তারকার বিরুদ্ধে ম্যাচের ফলাফল ৬-২, ৬-৪, ৬-০।
প্রথম গেমের শুরুর দিকেই প্রতিপক্ষের সার্ভিস ভেঙে দেন। মাত্র ২ টি পয়েন্ট পায় প্রতিপক্ষ। অনায়াসেই ৬-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেন আলকারাজ। এরপর দ্বিতীয় গেমে কিছুটা সমস্যার মুখে পড়তে হয় তাকে। একটা সময় ৪-১ ব্যবধানে এগিয়ে থাকলেও সমস্যায় ফেলেন দারদেরি। পরপর তিনটি গেম জিতে ফিরে আসেন। এরপরেই হঠাৎ মেডিকেল বিরতি নিয়ে কিছুক্ষণ মাঠের বাইরে যান স্প্যানিশ তারকা। তবে মাঠে ফিরেই দ্বিতীয় গেম নিজের নামে করে নেন তিনি।
তৃতীয় গেমে একটিও পয়েন্ট পকেটে ভরতে পারেননি দারদেরি। অসম্ভব সুন্দর খেলেন স্প্যানিশ তারকা। পরপর ছয়টি গেম জিতে নেন তিনি। ম্যাচে ন’টি ‘এস’ মারেন তিনি। দারদেরির সার্ভিস ভাঙার সুযোগ পেয়েছিলেন ১৮ বার। ম্যাচে আটটি ডবল ফল্ট করেন দারদেরি। আলকারাজের মতো তারকার বিরুদ্ধে এই ভুল করলে মাশুল গুনতেই হবে। এই নিদর্শনই পাওয়া গেল।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের