নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - বিশ্বের এক নম্বর মহিলা তারকা নিজের মান রাখলেন। ফাইনাল মানে যে শুধু প্রতিপক্ষ তাই নয় , তার বাইরেও হাজার হাজার সমর্থকদের সামনে লড়াই করা। ঠিক তেমনই করলেন এরিনা সাবালেঙ্কা। আনিসিমোভাকে স্ট্রেট সেটে উড়িয়ে তার সমর্থকদের মুখে তালা মেরে ইউএস ওপেনের মুকুট মাথায় তুললেন বেলারুশ তারকা। অবশেষে ইউএস ওপেনের শাপমুক্ত হয়ে ৪ টি গ্র্যান্ড স্লামের মালকিন হলেন সাবালেঙ্কা।
দেড় ঘণ্টার লড়াইয়ে মাত্র দুই সেটেই নিজের জয় সুনিশ্চিত করলেন সাবালেঙ্কা। তার পক্ষে ম্যাচের ফলাফল ৬-৩ , ৭-৬। প্রথম সেটে বড় ব্যবধানে জয় পেয়েছেন ঠিকই, তবে লড়াই সহজ ছিল না। তিন বার তার সার্ভিস ভাঙার সুযোগ পান আনিসিমোভা। তবে সাবালেঙ্কা শেষ পর্যন্ত সার্ভিস ধরে রাখেন। পরের গেমেই আনিসিমোভার সার্ভিস ভাঙেন তিনি। তৃতীয় গেমে ফিরে আসেন আনিসিমোভা। সাবালেঙ্কার সার্ভিস ভাঙেন তিনি। ফের সার্ভিস খোয়ান দু'জনেই।
সাবালেঙ্কার ফোরহ্যান্ডের পাল্টা ব্যাকহ্যান্ড কাজে লাগাতে শুরু করেন আনিসিমোভা। অষ্টম গেমে সার্ভিস করতে গিয়ে ডবল ফল্ট করলেন আনিসিমোভা। সার্ভিস খোয়ালেন তিনি। সেই সুযোগের অপেক্ষা করে প্রথম সেট জিতলেন আনিসিমোভা। আনিসিমোভাকে যেভাবে দর্শকরা সমর্থক করেন তাতে বিরক্ত হয়ে পড়েন বেলারুশ তারকা। শেষকবে এমন সমর্থন দেখা গেছে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
দ্বিতীয় সেটের দু’বার করে প্রতিপক্ষের সার্ভিস ভাঙেন দুই খেলোয়াড়। সাবালেঙ্কা এক সময় ৫-৩ এগিয়ে ছিলেন। নিজের সার্ভিস ধরে রাখলেই জিতে যেতেন। সেই অবস্থায় তাঁর সার্ভিস ভাঙেন আনিসিমোভাকে। লড়াই ছাড়েননি তিনি। দ্বিতীয় সেট গড়ায় টাইব্রেকারে। চলতি মরশুমে ১৮টি টাইব্রেকার খেলে সবগুলি জেতেন সাবালেঙ্কা। ফলে টাইব্রেকারে তাঁর সামনে আনিসিমোভার দাঁড়ানো ছিল কঠিন। হলও ঠিক তেমনই। চোখের পলকে ৫-১ এগিয়ে গেলেন সাবালেঙ্কা। সেখান থেকে আর ফিরতে পারেননি আনিসিমোভা। খেতাব নিশ্চিত করলেন সাবালেঙ্কা। কোর্টে হাঁটু মুড়ে কেঁদে ফেলেন তিনি। আনিসিমোভাও চুপ করে চেয়ারে বসে নিজের হার স্বীকার করলেন।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের