নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রায় ১২ ঘণ্টার দীর্ঘ তল্লাশির পর সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিস থেকে বেরোলেন ইডি আধিকারিকরা। তাদের বেরোনোর সঙ্গে সঙ্গেই চরম উত্তেজনায় ফেটে পড়ে এলাকা। ইডি অভিযানে চক্রান্তের অভিযোগ তুলে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিশাল জমায়েত ও বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় আইপ্যাক দফতরের সামনের রাস্তা।
শীতের সন্ধ্যায় আইপ্যাক অফিসের বাইরে ইডির গাড়ি ঘিরে ধরে তৃণমূল কর্মীরা। ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। ইডি আধিকারিকদের লক্ষ্য করে ‘বিজেপির দালাল’, ‘চোর’ বলেও কটাক্ষ করা হয় বলে অভিযোগ। যাতে সন্দেশখালির ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে কারণে কেন্দ্রীয় বাহিনী অতিরিক্ত সতর্ক ছিল।
কড়া নিরাপত্তা বলয়ে ইডি আধিকারিকদের গাড়িতে তোলা হয় এবং ধীরে ধীরে সেখান থেকে বের করে আনা হয়। ইডি আধিকারিকরা বেরোনোর পর একে একে তৃণমূল নেত্রী কৃষ্ণা চক্রবর্তী ও সুজিত বসুরাও এলাকা ছাড়েন বলে খবর। যদিও রাত বাড়লেও সল্টলেকের আইপ্যাক দফতরের সামনে মানুষের ভিড় পুরোপুরি কাটেনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে পুরনো কয়লা পাচার মামলায় দিল্লি থেকে আসা ইডি আধিকারিকরা আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেন। একই সঙ্গে তল্লাশি চালানো হয় সল্টলেকের আইপ্যাক অফিসেও। খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে বেশ কিছু ফাইল নিয়ে বেরিয়ে আসেন। পরে তিনি আইপ্যাকের দফতরে গিয়েও কিছু নথি সঙ্গে করে নিয়ে যান। মুখ্যমন্ত্রীর দাবি, সেগুলি তাঁর দলের নথি, তাই তিনি সেগুলি উদ্ধার করেছেন। তবে এই ঘটনাকে তদন্তে বাধা দেওয়া বলে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি।
আইন মেনেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন
বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তা ফেরাল রাজ্য সরকার
প্রয়োজনে দফতরের গাড়ি চালকদেরও এই ডিউটির আওতায় রাখা হবে
১০০ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি
রাজীব বন্ধ্যোপাধ্যায়ের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে
কালীঘাট তৃণমূলের ধর্নায় মদন মিত্রের উপস্থিতি ঘিরে শুরু হয় বিতর্ক
একের পর এক ভাঙন অব্যাহত কালীঘাট শিবিরে
কোয়েলের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে
সোনাম ওয়াংচুকের অনশনকে সমর্থন কালীঘাট তৃণমূলের
গ্রেফতারের পর ডিম হামলার মুখে পড়তে হয় বিজেপি নেতাকে
শুক্রবারই শিবির বদল করতে চলেছেন ব্রাত্য বসু
দলত্যাগীদের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার
মনীশ গুপ্তের বিজেপিতে যোগদান ঘিরে জল্পনা তুঙ্গে
কলেজ স্কোয়ারে খুঁটিপুজোর উদ্বোধন করলেন শমীক ভট্টাচার্য
কলকাতার অনুষ্ঠান শেষে তার তমলুক ও মেচেদা সফরেরও সূচি রয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের