নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ তালিকায় অনিয়মের অভিযোগ তুলে কমিশন ভবনের সামনে ধর্নায় বসতে চান চাকরিপ্রার্থীরা। সেই অনুমতির দাবিতে বুধবার কলকাতা হাই কোর্টে আবেদন জানায় চাকরি প্রার্থীরা। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য মামলা দায়েরে অনুমতি দেন। আগামী সপ্তাহে এই বিষয়ে শুনানি হতে পারে।
সম্প্রতি এসএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগপ্রক্রিয়ার ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছে। আর সেই তালিকা ঘিরেই নতুন করে ক্ষোভ ছড়িয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। অভিযোগ অনেক যোগ্য চাকরিহারা প্রার্থীকে ডাকা হয়নি, বরং তালিকায় রয়েছে একাধিক অযোগ্য প্রার্থীদের নাম। এর বিরুদ্ধে ইতিমধ্যেই বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেছে চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার নিয়ম বাতিল করতে হবে এবং নতুন করে যাচাই-বাছাইয়ের তালিকা প্রকাশ করতে হবে।
এরই মধ্যে আরও একদফা পদক্ষেপ হিসেবে এসএসসি ভবনের সামনে শান্তিপূর্ণ ধর্নায় বসতে চায় আবেদনকারীরা। কিন্তু প্রশাসনিক জটিলতা ও সম্ভাব্য নিষেধাজ্ঞা মাথায় রেখে তারা আদালতের দ্বারস্থ হয়েছে। বুধবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য তাদের মামলা দায়ের আবেদন গ্রহণ করেন। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। চাকরিপ্রার্থীদের বক্তব্য, এই আন্দোলন শুধুই ন্যায্যতার দাবি জানানো। তারা চান নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন নিশ্চিত হোক।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের