নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ইএম বাইপাসের ধারে বাসস্ট্যান্ড থেকে তরুণীকে জোর করে গাড়িতে তুলে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগে তীব্র চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমে গার্ডেনরিচ এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। বাকি দুই অভিযুক্তের সন্ধানে তলব জারি।
শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ ইএম বাইপাস সংলগ্ন বাসস্ট্যান্ডে একা দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছিলেন পূর্ব কলকাতার বাসিন্দা এক ২৮ বছরের বিবাহিতা তরুণী। সেই সময় একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়িতে থাকা তিনজনের মধ্যে একজনের সঙ্গে তরুণীর পূর্বপরিচয় ছিল গত তিন মাস ধরে তাদের যোগাযোগ চলছিল বলে জানা যায়। তরুণীর অভিযোগ, তাঁকে জোর করে ঠেলে সেই গাড়িতে তোলা হয়। এরপর তাকে মাদক জাতীয় কিছু খাইয়ে শারীরিক নিগ্রহ করা হয়। নির্যাতনের পর ময়দান এলাকায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রগতি ময়দান থানার পুলিশ গিয়ে তরুণীর গোপন বয়ান রেকর্ড করে এবং তার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। তদন্ত শুরু করেই পুলিশ গার্ডেনরিচ থেকে আলতাফ আলম নামে ২৪ বছরের এক যুবককে গ্রেফতার করে। আলতাফ ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পূর্বপরিচয়ের সুযোগ নিয়েই তরুণীকে ফুঁসলিয়ে বা জোর করে গাড়িতে তুলে এভাবে নির্যাতনের ছক কষেছিল তিনজনই।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের