নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ইডির অভিযানের মাঝেই লাউডন স্ট্রিটে I-Pac-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীর পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি। মমতাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৌস্তভ বাগচির প্রশ্ন, “মমতা বন্দ্যোপাধ্যায় কি নিয়ে গেলেন? হঠাৎ করে একজন মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রেড চলাকালীন কেন যেতে হচ্ছে? সেখান থেকে ফাইল, হার্ডডিস্ক কেন আনতে হচ্ছে? এটা আজকের দিনে দাঁড়িয়ে বড় প্রশ্ন।” তিনি জানান, “এই কাজ যদি কোনও সাধারণ মানুষ করতেন, তাহলে তাঁকে কি ছেড়ে দেওয়া হত? আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা উচিত ইডির। তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।”
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে শেক্সপিয়র সরণী সংলগ্ন লাউডন স্ট্রিটের একটি বহুতল আবাসনে নির্বাচন কৌশল রচনাকারী সংস্থা I-Pac-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। তল্লাশি চলাকালীন সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা। এরপর সেখান থেকে সবুজ ফাইল হাতে নিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের