নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইপ্যাকের সল্টলেক দফতর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থার এই অভিযানের বিরুদ্ধে শুক্রবার দুপুরে রাজপথে নামার ঘোষণা করেছেন তিনি। প্রতিবাদ মিছিলের ডাক দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তদন্তের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে পুরনো কয়লা পাচার মামলায় দিল্লি থেকে আসা ইডি আধিকারিকরা প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালান। একই সঙ্গে সল্টলেকের আইপ্যাকের অফিসেও হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। দুপুর ১২টার পর প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একটি সবুজ রঙের ফাইল নিয়ে বেরিয়ে এসে তিনি অভিযোগ করেন, ইডি তৃণমূল কংগ্রেসের গোপন তথ্য ও প্রার্থী তালিকা চুরির চেষ্টা করছে।
এরপর মুখ্যমন্ত্রী যান আইপ্যাকের সল্টলেক দফতরে। ১২টা ৪৪ মিনিট নাগাদ আবাসনের ১১ তলায় অবস্থিত অফিসে প্রবেশ করেন তিনি। তার সঙ্গে ছিলেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ। কিছুক্ষণ পর অফিস থেকে একাধিক ফাইল বের করে মুখ্যমন্ত্রীর গাড়িতে রাখা হয়। বাইরে উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্বের কৃষ্ণা চক্রবর্তী, সুজিত বসু সহ অন্যান্যরা। প্রায় পৌনে চার ঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার ভূমিকার তীব্র সমালোচনা করেন।
বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলার উপর যে হামলা করা হয়েছে, জনতা তার জবাব দেবে। সত্য অনুসন্ধানের নামে রাজনৈতিক প্রতিহিংসা চলছে।' একইসঙ্গে, এই ঘটনায় শুক্রবার দুপুরে রাজপথে নামার ঘোষণা করেছেন তিনি। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের