নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - সঞ্জু স্যামসনের বদলে চেন্নাই সুপার কিংস ছেড়ে দিতে পারে রবীন্দ্র জাদেজাকে। খবর আজকের নয় , বহুদিন ধরেই জল্পনা তুঙ্গে। তবে গতকাল থেকে এই নিয়ে আলোচনা বিশেষভাবে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘদিনের সদস্যকে নাকি সঞ্জুর বদলে ছাড়বে সিএসকে। এইসব গুঞ্জনের মাঝেই ইনস্টাগ্রাম থেকে হঠাৎ উধাও জাদেজা। এরপরই চেন্নাই ছাড়ার জল্পনা জোরালো হল জাদেজার।
ভারতীয় ক্রিকেট ছাড়াও চেন্নাই সুপার কিংস দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। অধিনায়কত্বের মত অভিজ্ঞতাও রয়েছে তার। চেন্নাইয়ের সঙ্গে একাধিক ট্রফি জিতেছেন। সেই জাদেজাকে এবার ছেঁটে ফেলার কথা ভাবছে চেন্নাই। শুধু জাদেজা। নয়, স্যম কারনকেও ছেড়ে দিতে পারে মহেন্দ্র সিং ধোনির দল।
ধোনি অধিনায়ক থাকাকালীন থেকে আজ অবধি অনায়াসেই চেন্নাই দলের মিডল ওভারের বোলিং , শেষ দিকের ব্যাটিং সামলেছেন। দলের অন্যতম ভরসা তিনি। তাই তার দল ছাড়ার খবর ছড়াতেই মন ভেঙেছে সমর্থকদের। একজন লিখেছেন , " সিএসকে দল জাদেজা ছাড়া ভাবাই যায়না।" আবার কেউ লেখেন , "ভাবাই যায়না চেন্নাই এমন সিদ্ধান্ত নেবে।" কেউ লেখেন , " ধোনি পরের মরশুমে হঠাৎ চলে গেলে বা পরবর্তী কয়েকটা সংস্করণে জাদেজাকেই তো দায়িত্ব সামাল দিতে হত। তাকেই ছেড়ে দেওয়ার কথা কিভাবে ভাবছে চেন্নাই।"
উল্লেখ্য , ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের সঙ্গে প্রথম আইপিএল জিতেছিলেন জাদেজা। ১৬ বছর পর ফের সেই দলে ফেরার সম্ভাবনা তুঙ্গে ভারতীয় অলরাউন্ডারের। দীর্ঘদিনের এই সম্পর্কের পর হঠাৎ চেন্নাই ছেড়ে দেওয়ার খবর হয়তো নিতে পারেননি জাড্ডু। তাই আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এই ঘটনায় জাদেজার চলে যাওয়ার ঘটনা অনেকটাই সত্যি বলে মনে করছেন নেটপাড়ার একাংশ।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের