নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিশেষ তিথিতে ঠাকুরবাড়ি যাওয়ার পথে রেলের অব্যবস্থা নিয়ে প্রতিবাদে সরব হলেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় শান্তিপুরে। শেষ পর্যন্ত রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ উঠে গেলেও, এই পরিস্থিতি পরিষেবা ব্যবস্থাপনা ও সমন্বয় নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বুধবার বিশেষ পুণ্য তিথি উপলক্ষ্যে বনগাঁ ঠাকুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে কয়েকশো মতুয়া পুণ্যার্থী লোকাল ট্রেন ধরতে শান্তিপুর স্টেশনে জড়ো হয়েছিলেন। অভিযোগ, কোনও পূর্ব ঘোষণা ছাড়াই রেল কর্তৃপক্ষ নিয়মিত বনগাঁ লোকাল ট্রেনটি হঠাৎ বাতিল করে দেয়। ঠাকুরবাড়ি যাওয়াতের প্রধান যোগাযোগ ব্যাহত হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা। এরপরই রেললাইনের উপর ডঙ্কা ও কাঁসর বাজিয়ে প্রতিবাদে সামিল হন তাঁরা।

আন্দোলনকারীদের অভিযোগ, এই ঘটনা নতুন নয়। অতীতেও বিশেষ ধর্মীয় উৎসব বা তিথির দিনগুলিতে রেলের তরফে এমন বেনিয়ম ও অসহযোগিতার নজির মিলেছে। মতুয়া ভক্তদের দাবি, রেল প্রশাসন ইচ্ছাকৃতভাবেই তাঁদের হয়রানির মুখে ফেলছে। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অবরোধের জেরে শান্তিপুর-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ থমকে যায়। শতাধিক সাধারণ যাত্রী চরম ভোগান্তির শিকার হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ (GRP) ও আরপিএফ (RPF)। পরে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু করেন। পরবর্তীকালে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়। এরপরই অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও রেলের এই আচমকা সিদ্ধান্তে ক্ষোভ কাটেনি মতুয়া সম্প্রদায়ের মধ্যে।
বিক্ষোভকারী এক ব্যক্তি জানান, ‘আজকের এই পবিত্র দিনে শতাধিক মানুষ ঠাকুরবাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়ে এসেছিলেন। রেল কর্তৃপক্ষ জানত যে আজ ভিড় হবে, তবুও পরিকল্পিতভাবে ট্রেনটি বাতিল করা হয়েছে। এটি আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত। রাজনৈতিক সমাবেশে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়, আর এখন কেন কমিয়ে দেওয়া হল? এর পেছনে কেন্দ্র ও রাজ্য সরকারের মদত রয়েছে। এই উদাসীনতা আমরা মানব না'।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের