নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু - সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে কর্ণাটকের রাজনীতির প্লট। একের পর এক নাটক অব্যাহত দক্ষিণের এই রাজ্যে। এবার দ্বিতীয় রাউন্ড ব্রেকফাস্ট! শিবকুমারের আমন্ত্রণে তাঁর বাড়িতে ‘হট দেশী স্টাইলে’ দ্বিতীয় রাউন্ডের ব্রেকফাস্ট সারলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
প্রায় ৩ দিন আগে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া আমন্ত্রণ জানিয়েছিলেন শিবকুমারকে। সে দিনের ব্রেকফাস্টের মেনুতে ছিল উপমা, ইডিলি এবং কেশরির মতো কন্নড়দের একাধিক পছন্দের খাবার। মঙ্গলবার সকালে ব্রেকফাস্ট টেবিলে ছিল দেশি চিকেন কারি, টিপিক্যাল দক্ষিণ ভারতীয় ইডলি, ধোসা, উপমা ও কফি।
ব্রেকফাস্ট টেবিললের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় শিবকুমার লিখেছেন, “মুখ্যমন্ত্রীকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলাম। খাবার টেবিলে ঐক্যবদ্ধভাবে কংগ্রেসি দৃষ্টিভঙ্গিতে রাজ্যের উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে আলোচনা করলাম।“
সম্প্রতি কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার স্পষ্ট জানিয়েছিলেন, “মুখ্যমন্ত্রী থাকছেন সিদ্দারামাইয়াই। ১৪০ জন বিধায়কের সকলেই আমার বিধায়ক। দলাদলি আমার রক্তে একেবারেই নেই। আমি আগেও বলেছি আমি হাই কমান্ডের প্রতি দায়বদ্ধ। সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর সম্পূর্ণ মেয়াদ পূর্ণ করবেন।“
উল্লেখ্য, ২ বছর আগে ফের কর্ণাটকের মসনদে বসে কংগ্রেস। তখন থেকেই সিদ্দারামাইয়ার শিবির এবং ডি কে শিবকুমারের শিবির ভাগ হয়ে যায়। দীর্ঘ টানাপড়েনের পর সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী ও শিবকুমারকে উপমুখ্যমন্ত্রীর কুর্সি দেওয়া হয়।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের