693811971a61e_nachiketa mamata
ডিসেম্বর ০৯, ২০২৫ বিকাল ০৫:৪৪ IST

হৃদরোগে আক্রান্ত নচিকেতা চক্রবর্তী, হাসপাতালে ছুটে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শ্বাসকষ্ট ও বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়ক নচিকেতা চক্রবর্তী। তাকে দেখতে কোচবিহার সফর থেকে ফিরেই বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ছুটে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের সঙ্গে কথা বলে গায়কের দ্রুত সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে।

শুক্রবার গভীর রাতে আচমকা বুকে অস্বস্তি, তীব্র শ্বাসকষ্ট এবং অতিরিক্ত ঘাম অনুভব করেন নচিকেতা। পরিবার দ্রুত তাকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, গায়কের হৃদপিণ্ডে ব্লকেজ আছে। পরিস্থিতি বিবেচনা করে অতিদ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়, এবং পরিবারের সম্মতিতে তার হার্টে দুটি স্টেন্ট বসানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে ফিরে সরাসরি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। নচিকেতার শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং তার শীঘ্র সুস্থতার আশা প্রকাশ করেন। এই মধ্যে হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ না হলেও, তার অবস্থা নিয়ে নানা জল্পনা চলছে। নচিকেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তার অগণিত অনুরাগী সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ জানাতে শুরু করেছেন।

আরও পড়ুন

আসমান থেকে আকাশে, রংধনু থেকে রামধনু ,পাঠ্যক্রমে বড় বদলের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
আগস্ট ০৪, ২০২৬

তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর

বইয়ের রয়্যালটিও পাইনি , আর্থিক চাপের অভিযোগ তুলে বিজেপিকে নিশানা মমতার
আগস্ট ০৪, ২০২৬

ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার

শুভেন্দুর সঙ্গে দেখা করতে চাই , টালা ব্রিজে ল্যাম্পপোস্টের মাথায় দাঁড়িয়ে আজব দাবি যুবকের
আগস্ট ০৪, ২০২৬

প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে

সুমিত রায়কে ঘিরে সিআইডির জাল, নিউ আলিপুরের বাড়িতে হাজির তদন্তকারী দল
আগস্ট ০৪, ২০২৬

নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি

ক্ষমতায় এসে প্রতিশ্রুতি ভুলেছে বিজেপি , নেতাজি প্রসঙ্গে তোপ মমতার
আগস্ট ০৪, ২০২৬

নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী

দেশ আগে রাজনীতি পরে , NCPI বৈঠক নিয়ে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল
আগস্ট ০৪, ২০২৬

NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল

ভবানীপুর নির্বাচনী মামলায় বিলম্ব , নথি না মেলায় ক্ষুব্ধ হাইকোর্ট
আগস্ট ০৪, ২০২৬

হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির

শ্যামবাজারের বদলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র , মেট্রো স্টেশনের নাম বদলের বড় প্রস্তাব অগ্নিমিত্রা পালের
আগস্ট ০৪, ২০২৬

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের

শুভেন্দুর বাড়িতেও ছিল হামলার ছক! হামিমকে জেরা করে মিলছে একের পর এক বিস্ফোরক তথ্য
আগস্ট ০৪, ২০২৬

হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের