নিজস্ব প্রতিনিধি , মুম্বই - প্রথম দুই ম্যাচে অনবদ্য জয় পাওয়ার পর সিরিজের শেষ ওয়ানডেতে ধাক্কা খেল ভারত। শেষ ম্যাচে ৭৩ রানে মুখ থুবড়ে পড়ল ঋতুরাজ গায়কোয়াডের দল। শতরান করলেন লুয়ান ডে প্রিটোরিয়াস ও রিভাল্ডো মুনসামির। ৩২৬ রান তাড়া করতে নেমে ২৫২ রানেই অল আউট হয়ে যায় ভারত। ২-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরে নিল ভারত।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড। ব্যাটে নেমে ২৪১ রানের জুটি গড়েন প্রিটোরিয়াস রিভাল্ডো। তবে এক ওভারে জোড়া ধাক্কা দিয়ে এই জুটিকে সাজঘরে ফেরান প্রসিধ কৃষ্ণা। ৯৮ বলে ১২৩ রানের ইনিংস খেলেন প্রিটোরিয়াস। অন্যদিকে ১০৭ রানে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে যান রিভাল্ডো। এরপরের ব্যাটাররা খুঁচরো রান যোগ করেন। শেষমেষ ৬ উইকেটের বিনিময়ে ৩২৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
জবাবে রান তাড়া করতে নেমে তাসের ঘরের মত ভেঙে পড়ে ভারত। একসময় ৮২ রানে ছিল ৪ উইকেট। অভিষেক শর্মা , ঋতুরাজ , তিলক কেউই বড় রানের দিকে এগোতে পারেননি। এরপর অর্ধ শতরানের অংশীদারিত্ব করেন ঈশান কিষান , আয়ুশ বাদোনি। এরপরও তারা ভালই ব্যাটিং করেন। তবে বেশিদূর যেতে পারেননি। ৫৩ রানে পিটারের শিকার হন ঈশান। এরপর ৬৬ রানে থেমে যান আয়ুশ। এরপর আর কেউই দলকে ভরসা জোগাতে পারেননি। ২৫২ রানেই অলআউট হয়ে যায় ভারত। গোটা সিরিজ ভাল খেলেও হোয়াইট ওয়াসের তৃপ্তি পেল না তারা।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের