6a54febab5f69_WhatsApp Image 2026-07-13 at 20.31.04
জুলাই ১৩, ২০২৬ রাত ০৮:৪৩ IST

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন আয়ুষ্মান কার্ড, মিনিটেই মিলবে সরকারি স্বাস্থ্য পরিষেবার সুবিধা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে এবার আর সরকারি দফতরে ছোটাছুটি করতে হবে না।হোয়াটসঅ্যাপ থেকেই সহজে তৈরি করা যাবে আয়ুষ্মান কার্ড। কেন্দ্রীয় সরকারের 'আয়ুষ্মান সারথি' চ্যাটবটের মাধ্যমে আবেদন থেকে কার্ড ডাউনলোড পর্যন্ত সব কাজ করা যাবে। এতে সাধারণ মানুষের সময় বাঁচবে, পরিষেবা পাওয়াও হবে অনেক সহজ।

জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তৈরি এই চ্যাটবট দিনে ২৪ ঘণ্টাই পরিষেবা দেয়। এর মাধ্যমে যোগ্যতা যাচাই, ই-কেওয়াইসি, আধার লিঙ্ক, কার্ড ডাউনলোড, কার্ড লক বা আনলকের মতো কাজ করা যায়। ৭০ বছর বা তার বেশি বয়সিদের জন্য আয়ুষ্মান বয়ো বন্দনা কার্ডের পরিষেবাও পাওয়া যায়। পাশাপাশি কাছের তালিকাভুক্ত হাসপাতালের তথ্যও জানা সম্ভব।

শুধু কার্ড তৈরিই নয়, এই পরিষেবার মাধ্যমে চিকিৎসার হিস্ট্রি, ওয়ালেটের তথ্য, অভিযোগ জানানো, অভিযোগের অগ্রগতি দেখা, অভিযোগ প্রত্যাহার, কল ব্যাকের অনুরোধ করা যায়। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর মতামতও জানানো সম্ভব। সরকারের দাবি, এতে কল সেন্টারের উপর চাপ কমবে। আর নাগরিকদের পরিষেবা আরও সহজ হবে।

হোয়াটসঅ্যাপে আয়ুষ্মান কার্ড তৈরি করতে প্রথমে +91 72908 23838 নম্বরটি ফোনে সেভ করতে হবে। এরপর সেই নম্বরে 'Hi' লিখে মেসেজ পাঠাতে হবে। চ্যাটবটের দেওয়া অপশন থেকে 'আয়ুষ্মান কার্ড তৈরি করুন' নির্বাচন করে মোবাইল নম্বর, আধার নম্বর দিয়ে ওটিপি যাচাই সম্পূর্ণ করুন। ই-কেওয়াইসি শেষ হলেই কার্ড তৈরি হবে, সঙ্গে ডাউনলোডও করা যাবে।

আরও পড়ুন

চিনির দাম বৃদ্ধিতে বাড়ছে বিকল্পের খোঁজ , রান্নায় মিষ্টি স্বাদ আনবে এই ৫ উপাদান
আগস্ট ২২, ২০২৬

উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা

আইফোনে লুকিয়ে জমছে আপনার যাতায়াতের তথ্য , সহজেই বন্ধ করুন এই ফিচার
আগস্ট ২২, ২০২৬

কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি

দুধের প্যাকেটের রং দেখেই বুঝুন ফ্যাটের হিসাব , কোন দুধ আপনার জন্য সঠিক
আগস্ট ২১, ২০২৬

প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন

রিল স্ক্রল করতে করতেই বিপদ? মস্তিষ্ক নিয়ে গবেষণায় মিলল চমকে দেওয়ার মতো তথ্য
আগস্ট ২০, ২০২৬

অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও

দামি সুপারফুড নয় , রান্নাঘরের বেশ কিছু খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরক্ষার শক্তি
আগস্ট ২০, ২০২৬

ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম

রান্নাঘরের হলুদেই বড় বিপদ ! জানুন নকল মশলা চেনার সহজ কৌশল
আগস্ট ১৯, ২০২৬

ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন

প্রিমিয়াম ছাড়াই ৭ লক্ষের বিমা ! চাকরিজীবীরা EPF এর এই সুবিধা কীভাবে পাবেন
আগস্ট ১৯, ২০২৬

নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত

সরকারি নির্দেশে পোস্ট সরালে কারণ জানাবে এক্স ! বড় ঘোষণা ইলন মাস্কের
আগস্ট ১৭, ২০২৬

সেন্সরশিপ নিয়ে স্বচ্ছতা বাড়াতে ব্যবহারকারীদের তথ্য দেওয়ার বার্তা

ফোন চার্জে এই ১০ ভুলেই কমতে পারে ব্যাটারির আয়ু , এখনই বদলান অভ্যাস
আগস্ট ১৭, ২০২৬

ভুলভাবে চার্জ দিলে বাড়তে পারে ফোন গরম হওয়ার ঝুঁকি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের