নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পার্ক স্ট্রিট ও কসবায় পরপর হোটেল খুনের পর শহরের নিরাপত্তায় কড়া হচ্ছে লালবাজার। শহরের প্রতিটি হোটেলে চালু হচ্ছে ‘সারপ্রাইজ চেকিং’। বোর্ডারদের পরিচয়, রেজিস্ট্রারের তথ্য, এমনকি আচরণও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে পুলিশ।
রবিবার পুলিশ কমিশনার মনোজ ভার্মার নেতৃত্বে লালবাজারে অনুষ্ঠিত উচ্চস্তরের বৈঠকের পর শহরের সব থানার ওসিদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশিকা। কলকাতার হোটেলগুলির অভ্যন্তরীণ নিরাপত্তা শহরজুড়ে অপরাধ দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে লালবাজার। তাই প্রত্যেক থানাকে নির্দেশ দেওয়া হয়েছে হঠাৎ করে বা ‘র্যানডম’ পদ্ধতিতে হোটেলে ঢুকে বোর্ডারদের পরিচয় যাচাই করতে হবে। পুলিশ সরাসরি রুমের সামনে গিয়ে বোর্ডারদের আধার কার্ড, প্যান, পাসপোর্ট বা বিদেশিদের ক্ষেত্রে ভিসা সহ সব নথি মিলিয়ে দেখবে।
পরিচয়পত্রের ছবির সঙ্গে বোর্ডারের চেহারা মিলছে কি না, বিশেষভাবে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের যাতায়াত, পেশা, পরবর্তী গন্তব্য সব তথ্য রেজিস্ট্রার খাতার সঙ্গে মিলিয়ে দেখা হবে। হোটেলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিদিনের বোর্ডারদের তালিকা সংশ্লিষ্ট থানায় পাঠাতে হবে এবং বিশেষ অ্যাপে আপলোডও করতে হবে। বিদেশি বোর্ডারদের ছবি-সহ বিস্তারিত ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক। হোটেলের রিসেপশন, লবি, করিডর, পার্কিং সব জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো ও তা সক্রিয় রাখার উপর জোর দেওয়া হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে , হোটেলগুলির রিসেপশনে বড় করে থানার নম্বর, লালবাজার, দমকল ও অ্যাম্বুল্যান্সের নম্বর টাঙিয়ে রাখতে হবে। পাশাপাশি, হোটেলের নিরাপত্তাকর্মীদের পরিচয় যাচাই করে তবেই নিয়োগ এবং সন্দেহজনক গতিবিধি দেখলে তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর উপর জোর দিয়েছে লালবাজার।
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের