নিজস্ব প্রতিনিধি, কলকাতা - একসময় ভ্রমণ মানেই ছিল তারার সংখ্যা গোনা, ফাইভ স্টার, থ্রি স্টার বা রিসোর্টের নামেই যেন ছুটি কাটানোর মর্যাদা। কিন্তু সময় বদলেছে। আজকের ভ্রমণপিপাসুরা খুঁজছেন শুধু আরাম নয়, খুঁজছেন ‘অভিজ্ঞতা’। আর সেই খোঁজেই জনপ্রিয় হয়ে উঠছে হোমস্টে,যেখানে থাকে ঘরোয়া খাবার, স্থানীয় গল্প, আর একদম নিজের বাড়ির মতো পরিবেশ।

দেশজুড়ে হোমস্টে সংস্কৃতি এখন এক নতুন আতিথেয়তার বিপ্লব। পাহাড়ের কোলে সিকিম, দার্জিলিং বা উত্তরাখণ্ডের ছোট্ট গ্রাম, কিংবা সমুদ্রের ধারে গোয়া ও কেরালা, সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে এই ঘরোয়া থাকার ব্যবস্থা।

হোমস্টের মালিকরা সাধারণত স্থানীয় মানুষ। তারা শুধু অতিথিদের থাকার জায়গা দেন না, শেয়ার করেন নিজের জীবনের টুকরো টুকরো গল্প, সংস্কৃতি, রান্না, উৎসব, এমনকি প্রথাও। পর্যটক আর স্থানীয়ের মাঝে তৈরি হয় এক মানবিক সেতু,যেটা বড় বড় হোটেলের চকচকে দেওয়ালেও পাওয়া যায় না।
অর্থনীতির দিক থেকেও হোমস্টে স্থানীয় সমাজে নতুন দিশা এনেছে। আগে যেখানে পর্যটনের মুনাফা যেত বড় হোটেল চেইনের হাতে, এখন তার একটা বড় অংশ পৌঁছে যাচ্ছে গ্রামের মানুষের ঘরে। নারী উদ্যোক্তারাও এগিয়ে আসছেন এই ক্ষেত্রে। পাহাড়ি রান্না, হ্যান্ডলুম, বা লোকসংগীত, সবই হয়ে উঠছে ট্যুরিজমের অংশ।
এছাড়া, ইকো-ট্যুরিজমের উত্থানও হোমস্টে সংস্কৃতিকে আরও শক্তিশালী করেছে। প্রকৃতি-বান্ধব, প্লাস্টিক-মুক্ত, এবং স্বয়ংসম্পূর্ণ থাকার এই ধারণা এখন শহুরে ট্রাভেলারের মন ছুঁয়ে যাচ্ছে।
ভ্রমণ আজ শুধু গন্তব্য নয়, এক অভিজ্ঞতার গল্প।

হোমস্টে সেই গল্পের মানবিক অধ্যায়, যেখানে ‘রুম সার্ভিস’ নয়, হাসিমুখে জল বাড়ানো মানুষটাই আসল বিলাসিতা।হোটেল হয়তো দিচ্ছে আরাম, কিন্তু হোমস্টে দিচ্ছে ‘আত্মীয়তা’।এই বদলে যাওয়া আতিথেয়তার মুখই জানিয়ে দিচ্ছে, ভবিষ্যতের ট্রাভেল আরও কাছের, আরও মানুষকেন্দ্রিক।
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের