নিজস্ব প্রতিনিধি , পাটনা - বিহারের রাজগীরে আয়োজিত হচ্ছে চলতি এশিয়া কাপ। এই প্রতিযোগিতার শুরুতেই চীনের প্রতিপক্ষ ছিল ভারত। চীন অপেক্ষাকৃত দুর্বল হলেও এদিন সহজ জয় এল না ভারতের। ৪-৩ হিমশিম খেতে খেতে জয় পেল তারা। হ্যাটট্রিক করলেন অধিনায়ক হরমনপ্রীত।
ম্যাচের ১২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে চিনকে এগিয়ে দেন ডু শিহাও। ১৮ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান যুগরাজ সিংহ। এরপর মাঠে ফিরে এসেই আরও একটি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে ফের পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত। ৩৪ মিনিটে দ্বিতীয়বার সবুজ কার্ড দেখেন হার্দিক। পেনাল্টি কর্নার পায় চিন। তাদের হয়ে দ্বিতীয় গোল করেন চেন বেনহাই। ৪২ মিনিটের মাথায় ফের পেনাল্টি কর্নার থেকে গোল করে চিন। তৃতীয় কোয়ার্টারের শেষে খেলার ফল ছিল ৩-৩।
চতুর্থ কোয়ার্টারের শুরুতে ফের ভারতকে এগিয়ে দেন হরমনপ্রীত। আরও একটি পেনাল্টি কর্নার থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এরপর রক্ষণে জোর বাড়ায় চীন। ফলে আর ব্যবধান বাড়াতে পারেনি ভারত। তবে জিতলেও রক্ষণের ভুল চিন্তায় ফেলবে ভারতকে। একাধিকবার রক্ষণের গাফিলতি দেখা গেছে ভারতের তরফে। অন্যদিকে ওপেন প্লে থেকেও গোল করতে ব্যর্থ তারা। তাই জাপান ম্যাচে এই সমস্ত ভুল শুধরে নিতে চাইবে ভারত।
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন