নিজস্ব প্রতিনিধি , পাটনা - ঘরের মাঠে রাজ করল ভারত। কঠিন প্রতিপক্ষ তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের উড়িয়ে হকি এশিয়া কাপের খেতাব জিতলেন হরমনপ্রীতরা। ৪-১ গোলে জয় ছিনিয়ে বিশ্বকাপের টিকিট কেটে ফেলল ভারত। জোড়া গোল করে ফাইনালের নায়ক দিলপ্রীত সিংহ। একটি করে গোল পান সুখজিৎ সিংহ ও অমিত রোহিদাস।
দর্শকরা ঠিক করে আসনে বসার আগেই ৩১ সেকেন্ডের মধ্যে ভারতকে এগিয়ে দেন সুখজিৎ। আচমকাই বৃত্তের মধ্যে বল পেয়ে রিভার্স হিটে গোল করেন তিনি। শুরুতেই গোল পেয়ে ভারতের আক্রমণের ঝাঁজ অনেকটাই বেড়ে যায়। কোরিয়াকে কোণঠাসা করে ফেলে তারা।
দ্বিতীয় কোয়ার্টারের খেলা যখন একঘেয়েভাবে শেষ হওয়ার কথা , ঠিক তখনই গোল পায় ভারত। একটি লম্বা বল রিসিভ করে দিলপ্রীতের দিকে বাড়িয়েছিলেন সঞ্জয়। বিপক্ষের ডিফেন্ডারেরা ঘিরে থাকলেও ফাঁক খুঁজে গোল করে ভারতের ব্যবধান বাড়ান দিলপ্রীত। তৃতীয় কোয়ার্টারের পাঁচ মিনিটের মধ্যে গোল করে ফেলে ভারত। তবে ভারতের একটি ফাউলের জন্য আগেই খেলা থামানোর বাঁশি বাজায় রেফারি। এরপর একটি পেনাল্টি কর্নারও নষ্ট করে ভারত। তবে তৃতীয় গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি। অধিনায়ক হরমনপ্রীত সিংহ বৃত্তের মধ্যে থাকা রাজিন্দরকে পাস দিয়েছিলেন। তার থেকে পাস পেয়ে গোল করেন দিলপ্রীত।
চতুর্থ কোয়ার্টারেও ভারতের আক্রমণ বজায় থাকে। পাঁচ মিনিটের মধ্যে গোল করে করেন অমিত রোহিদাস। এর ঠিক কিছুক্ষণের মধ্যেই ১ গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। তবে তা নিছকই শান্তনা ছিল। এই নিয়ে চার বার এশিয়া কাপ জিতল ভারত। ২০০৩-এ প্রথমবার জেতে পাকিস্তানের বিপক্ষে। এরপর ২০০৭-এ হারায় কোরিয়াকে। তৃতীয় বার ২০১৭ সালে মালয়েশিয়াকে হারায় ভারত।
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন