নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে ‘বুলডোজার নীতি’ ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। অবৈধ নির্মাণ ও দখলদারি উচ্ছেদে নবনির্বাচিত বিজেপি সরকারের কড়া অবস্থানের বিরুদ্ধে এবার সরাসরি পথে নামার সিদ্ধান্ত নিল তৃণমূল। হকার উচ্ছেদ ও বুলডোজার অভিযানের প্রতিবাদে শিয়ালদহ ও বালিগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিল তৃণমূল।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অবৈধ নির্মাণ ভাঙতে চলছে বুলডোজার অভিযান। পাশাপাশি রেলের জমি দখলমুক্ত করতেও শুরু হয়েছে বিশেষ অভিযান। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের একাধিক স্টেশন এলাকায় উচ্ছেদ করা হয়েছে অস্থায়ী ঝুপড়ি ও দোকান।
এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করেই সরব হয়েছে তৃণমূল। মঙ্গলবার কালীঘাটে দলের বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, 'হকারদের দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই সরকার সাংবিধানিক আদর্শ ও মূল্যবোধ নিয়ে ছিনিমিনি খেলছে।' তার আরও অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বিশেষভাবে টার্গেট করা হচ্ছে।
এই পরিস্থিতির প্রতিবাদে ২১ মে ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের দিনই রাজ্যের তিন গুরুত্বপূর্ণ এলাকায় আন্দোলনে নামবে তৃণমূল। হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন এবং বালিগঞ্জ সংলগ্ন এলাকায় হবে প্রতিবাদ কর্মসূচি। বৈঠকে মমতা কর্মীদের উদ্দেশে বার্তা দেন, বিজেপির এই বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই চালিয়ে যেতে হবে।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের