নিজস্ব প্রতিনিধি , মালদহ - রাতের অন্ধকারে গোয়াল ঘরে হানা দিয়ে একাধিক ভেড়াকে মেরে ফেলল হিংস্র কুকুরের দল। বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচকের ভুতনি থানার অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর এলাকায়। এই ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পশুপালক।
স্থানীয় সূত্রে জানা গেছে , উমেশটোলা এলাকার বাসিন্দা সুজিত ঘোষ পেশায় একজন পশুপালক। গবাদি প্রাণী লালনপালন করেই তাঁর সংসার চলে। বাড়িতেই প্রতিপালন করতেন প্রায় ৩২টি ভেড়া। প্রতিদিনের মতো রবিবার রাতে সবকটিকে নির্দিষ্ট ঘরের মধ্যে রেখে নিশ্চিন্তে বিশ্রামে যান তিনি।

সোমবার ভোর প্রায় ৩টে নাগাদ হঠাৎ তাঁর ঘুম ভেঙে যায়। তখনই চারপাশে একদল কুকুর ঘোরাফেরা করতে দেখেন। সন্দেহ হওয়ায় ভেড়ার ঘরের ভিতরে প্রবেশ করতেই চক্ষুচড়কগাছ তাঁর। দেখেন সমস্ত প্রাণী রক্তাক্ত অবস্থায় নিথর পড়ে রয়েছে। পশুপালকের অনুমান, গভীর রাতে কুকুরের দল হানা দিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে।
সুজিত ঘোষ জানান, 'সংসার চালানোর একমাত্র সম্বল ছিল এই পশুগুলো। রাতে সব ঠিকঠাক রেখে গিয়েছিলাম। সকালে এমন দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যাই। নিজের হাতে বড় করেছি ওদের, দেখে ভীষণ কষ্টও হচ্ছিল। কয়েক হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন কীভাবে ঘুরে দাঁড়াব বুঝতে পারছি না'।
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের