নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চন্দ্রনাথ সিংহা থেকে শুরু করে বিজেপি কর্মী তাপস-রাজেশ খুন এবং মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন একাধিক বিষয়ে সরব হয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, শনিবার মহালয়ার আগে শহরের একাধিক নামি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু থেকেই একাধিকবার মহালয়ার আগে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির। এই বারেও একইরকম ভাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতাকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, ' একটু আগে পুজো উদ্বোধনে উনি বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন। হিজাব পরে পুজো উদ্বোধনের মাধ্যমে। উনি ইচ্ছাকৃত ভাবে নিজের ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য এটা করেছেন।'
শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর মহালয়ার আগে পুজো উদ্বোধন করার বিরোধিতা করে শুভেন্দু অধিকারী বলেন, ' উনি খুব ভালো করেই জানেন পিতৃপক্ষে পূজোর উদ্বোধন করা যায় না। কিন্তু উনি হিন্দু ধর্মের বিরোধিতা করে এই কাজ করেন। দুর্গাপুজোটাকে এখন উনি সংস্কৃতি করে ফেলেছে। ষষ্ঠীর বোধন থেকে শুরু করে দশমীর নিরঞ্জন কোনোটাই পঞ্জিকা মেনে হবে না। সবটাই মুখ্যমন্ত্রীর কথা মতন হতো। দশমীর দিন ঠাকুর বিসর্জন হবে না ওনার জন্য রেখে দেবে রেড রোডে পিসি ভাইপো মিলে এপাং উপাং ঝপাং করবে।'
একইসঙ্গে, বিজেপি কর্মী তাপস-রাজেশ খুনের প্রসঙ্গেও সরব হন তিনি। বিরোধী দলনেতা বলেন, ' সবাই জানে কারা খুন করেছে। কিন্তু কোনো বিচার হয়নি। বাংলা ভাষার পক্ষে তারা শহীদ হয়েছে। নিজেদের আত্ম বলিদান দিয়েছে। ফিরহাদ হাকিম যেটা চায় সবাই ঊর্ধু বলুক সেটা হতে দেয়নি। আমাদের মতে আজকেই প্রকৃত ভাষা দিবস হওয়া উচিত।'
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের