নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছাত্রী মৃত্যুর আবহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হাজির হল সুপ্রিম কোর্ট নিযুক্ত ন্যাশনাল টাস্ক ফোর্স। পড়ুয়াদের মুখে উঠে এল জাতি বিদ্বেষ, যৌন হেনস্থা, র্যাগিং ও বহিরাগতদের দাপটের মতো গুরুতর অভিযোগ। যা শুনে রীতিমতো অবাক টাস্ক ফোর্সের সদস্যরা।
সূত্রের খবর, দেশের বিভিন্ন ক্যাম্পাসে অত্যাচার, হেনস্থা ও আত্মহত্যার ঘটনা রুখতে গঠিত হয়েছে এই টাস্ক ফোর্স। শুক্রবার টাস্ক ফোর্সের বিশেষজ্ঞরা পৌঁছান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ঠিক আগের রাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৃতীয় বর্ষের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক সেরে টাস্ক ফোর্সের সদস্যরা আলাদা করে কথা বলেন পড়ুয়াদের সঙ্গে।
আর সেই বৈঠকেই উঠে আসে ভুরি ভুরি অভিযোগ। পড়ুয়াদের অভিযোগ, ক্যাম্পাসে অনেক সময় জাতি বিদ্বেষমূলক ঘটনা ঘটে, যৌন হেনস্থার শিকার হতে হয়। অ্যান্টি র্যাগিং সেল বা অভ্যন্তরীণ তদন্ত কমিটি কার্যত নিষ্ক্রিয়। অনেক পড়ুয়া জানেনই না কোথায় অভিযোগ জানাতে হবে, এমনকি কোনও হেল্পলাইন নম্বরও নেই। শিক্ষার ক্ষেত্রে বৈষম্যের কথাও জানান তারা। বাংলা মাধ্যম থেকে আসা পড়ুয়াদের প্রায়শই হেয় করা হয়, ইংরেজি দুর্বল হলে অপমানের শিকার হতে হয়।
অভিযোগের তির ওঠে শিক্ষকদের একাংশের দিকেও। এ ছাড়া বহিরাগতদের হাতে হেনস্থা, রাজনৈতিক চাপে একঘরে করে দেওয়ার মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ। ক্যাম্পাসে সিসিটিভি ও নিরাপত্তারক্ষীর অভাবের কথাও স্পষ্টভাবে জানান অনেকে। পড়ুয়াদের সমস্ত অভিযোগ শোনার পর টাস্ক ফোর্সের সদস্যরা জানান, ' আমরা সব পক্ষের সঙ্গে কথা বলেছি। ছাত্রী মৃত্যুর ঘটনাও শুনেছি। সব রিপোর্ট সরাসরি সুপ্রিম কোর্টকে জমা দেওয়া হবে।'
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের