নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নজিরবিহীন দৃশ্য দিনহাটায়। থানা থেকে বের হতেই প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু হল পচা ডিম ও জুতো ছোড়া। বিক্ষুব্ধ জনতার রোষ থেকে বাঁচাতে মাথায় হেলমেট পরিয়ে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়। পরিস্থিতি এমনই উত্তপ্ত হয়ে ওঠে যে আইনশৃঙ্খলা রক্ষায় শেষ পর্যন্ত মোতায়েন করতে হয় কেন্দ্রীয় বাহিনী।
প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে সড়কপথে দিনহাটা থানায় নিয়ে আসা হলে সেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। থানার বাইরে ভিড় জমান শতাধিক বিক্ষোভকারী। কারও হাতে ছিল পচা ডিম, কারও হাতে জুতো। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।
থানার মূল ফটকের সামনে এনে দাঁড় করানো হয় প্রিজন ভ্যান, বন্ধ করে দেওয়া হয় প্রবেশদ্বার। এমনকি ডিমের আঘাত থেকে রক্ষা করতে উদয়ন গুহের মাথায় হেলমেট পরিয়ে তাকে থানা থেকে বের করা হয়। কিন্তু প্রিজন ভ্যান থানার গেট পেরোতেই ক্ষোভে ফেটে পড়ে জনতা। গাড়িকে লক্ষ্য করে একের পর এক পচা ডিম ছোড়া হয়, পাশাপাশি উড়ে আসে জুতোও।
অভিযোগ, কয়েকজন বিক্ষোভকারী গাড়ি আটকে দেওয়ারও চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। তাদের কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই প্রথমে স্বাস্থ্য পরীক্ষা এবং পরে আদালতে নিয়ে যাওয়া হয় প্রাক্তন মন্ত্রীকে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের