নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রা ঘিরে জট কাটল আদালতে। হাইকোর্ট শুক্রবার হাওড়ার কাজিপাড়া এলাকায় রামনবমীর শোভাযাত্রার জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিল। যদিও এর জন্য বেশ কিছু শর্ত আরোপ করেছেন বিচারপতি।
আদালতের নির্দেশ অনুযায়ী, সর্বাধিক ৫০০ জন অংশগ্রহণকারী নিয়ে শোভাযাত্রা করা যাবে। কোনও ধাতব অস্ত্র প্রদর্শন করা যাবে না, তবে প্রতীকী অস্ত্র ব্যবহার করার অনুমতি রয়েছে। একইসঙ্গে শোভাযাত্রার নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে আদালত। জানানো হয়েছে, ২৬ মার্চ বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোভাযাত্রা করা যাবে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়েছে, আগামী ২৬ মার্চ নির্দিষ্ট শর্ত মেনে এই শোভাযাত্রা করা যাবে।
প্রসঙ্গত , রামনবমী উপলক্ষ্যে কাজিপাড়ায় শোভাযাত্রার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিলেন আয়োজকরা। কিন্তু শোভাযাত্রার রুট নিয়ে আপত্তি তুলে অনুমতি দেয়নি পুলিশ। এরপরই আয়োজকরা আদালতের দ্বারস্থ হন। শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য উল্লেখ করেন, গত বছর একই রুটে শোভাযাত্রার অনুমতি দিয়েছিল আদালত। ফলে এবার নতুন করে আপত্তি তোলায় অযথা সংশয়ের পরিস্থিতি তৈরি হতে পারে বলে পর্যবেক্ষণ আদালতের।
২৯ জুলাই ইডি দফতরে হাজিরা দেবেন মদন মিত্র
বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
ছ মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে
বাংলায় অশান্তি রুখতে কড়া বার্তা প্রশাসনের
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পান্নালাল হালদার
চাপের মুখে কালীঘাট তৃণমূল
১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ
লোকেশন ট্র্যাক করে দ্রুত উদ্ধার কর্মী
স্পিকারের কলঙ্কজনক মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক
তিন মাস আগেই শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া
আগামী ২৯জুলাই হাজিরা দেবেন মদন মিত্র
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩০ জুলাই
কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের
প্লেটপিছু অতিরিক্ত ২ টাকা বরাদ্দ করা হয়েছে
সরকারের নতুন নির্দেশিকা প্রকাশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের