নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২১ জুলাইয়ের শহীদ দিবসের সমাবেশকে ঘিরে এবার আইনি জটিলতায় কালীঘাটপন্থী তৃণমূল। হাইকোর্টের নির্দেশ অমান্য করে ক্যাথিড্রাল রোডে যান চলাচল ব্যাহত করার অভিযোগে কালীঘাট তৃণমূলের আহ্বায়ক ও আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। একইসঙ্গে সভামঞ্চে হামলা ও ভাঙচুরের অভিযোগেও পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
হাইকোর্ট ক্যাথিড্রাল রোডে ২১শে জুলাইয়ের সভার অনুমতি দেওয়ার সময় স্পষ্ট নির্দেশ দিয়েছিল, রাস্তার একদিকে সভা হবে এবং অপর দিক দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। কিন্তু সভা চলাকালীন কর্মী-সমর্থকদের ভিড় রাস্তার দুই দিকেই ছড়িয়ে পড়ে। ফলে ক্যাথিড্রাল রোড কার্যত অবরুদ্ধ হয়ে যায় এবং যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দিতে বাধ্য হয় পুলিশ।
এই ঘটনাকে আদালতের নির্দেশ অমান্য এবং সরকারি নির্দেশ লঙ্ঘনের অভিযোগে হেস্টিংস থানার এক সাব-ইন্সপেক্টর স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই কালীঘাট তৃণমূলের সভার আহ্বায়ক ও আয়োজকদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কারা এই সমাবেশের দায়িত্বে ছিলেন, তা শনাক্ত করার কাজ চলছে। প্রয়োজনে দলীয় দফতরেও নোটিশ পাঠানো হতে পারে।
চাপের মুখে কালীঘাট তৃণমূল
১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ
লোকেশন ট্র্যাক করে দ্রুত উদ্ধার কর্মী
স্পিকারের কলঙ্কজনক মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক
তিন মাস আগেই শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া
আগামী ২৯জুলাই হাজিরা দেবেন মদন মিত্র
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩০ জুলাই
প্লেটপিছু অতিরিক্ত ২ টাকা বরাদ্দ করা হয়েছে
সরকারের নতুন নির্দেশিকা প্রকাশ
নারী নির্যাতনের ঘটনায় পূর্বতন সরকারকে তোপ শুভেন্দুর
বিধানসভায় অভিষেককে প্রতিষ্ঠিত চোর বলে কটাক্ষ শুভেন্দুর
২৫শে জুলাই ক্যাগ রিপোর্ট পেশ করবেন শুভেন্দু অধিকারী
একদিনের জন্য সাসপেন্ড করা হয় কুণাল ঘোষকে
অভিষেকের মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর
বিধানসভায় তৃণমূলের অন্দরকলহ চরমে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের