নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - তিলোত্তমা কাণ্ডের বছর ঘুরতেই ফের আরজি করের চিকিৎসকের মৃত্যু। তিলোত্তমা কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। বিচার চেয়ে পথে নেমেছিলেন চিকিৎসকরা। সেই অভয়ার মা রত্না দেবনাথকে পানিহাটি বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে। এরই মাঝে মর্মান্তিক মৃত্যু আরজি করের দুই দম্পতির। মন্দারমণিতে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয়েছে দুজনের।
সূত্রের খবর , মৃতদের নাম কুন্তল চক্রবর্তী ও শৈলজা ভরদ্বাজ। দু’জনেই পেশায় চিকিৎসক। বয়স আনুমানিক ৩৫-এর মধ্যে। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগণার সোদপুরের ঘোলা এলাকায়। মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যান তারা।বুধবার রাতে তাজপুর বিচের কাছে দুটি ভাসমান দেহ দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে মন্দারমণি কোস্টাল থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহগুলি দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বালিসাই হাসপাতালে।
রাহুলের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে ফের প্রশ্ন উঠছে একাধিক প্রশ্ন। কিভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা স্থানীয়দের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি মৃতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। দুজনেই আরজি করের ডাক্তার ছিলেন। অভয়া আন্দোলনের সময় প্রত্যেকটি মিছিল ও কর্মসূচিতেও উপস্থিত ছিলেন তারা।
উল্লেখ্য , বুধবার নিউ দীঘায় প্রবল ঢেউয়ের তোড়ে ভেসে গিয়েছিলেন এক পর্যটক-সহ তার নাতনি। সুনীল মুখোপাধ্যায় ও খুদে সোয়ানা স্নানের সময় আচমকাই বিপদের মুখে পড়েন। আচমকা ঢেউ সামলাতে পারেননি। তবে সৌভাগ্যবশত, উপস্থিত নুলিয়াদের তৎপরতায় প্রাণে বাঁচেন দুজনেই।
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের