নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সই জালিয়াতি মামলার তদন্তে নতুন মোড়। ভবানী ভবনে হাজিরা এড়িয়ে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সময় চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কয়েক ঘণ্টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল সিআইডি। শুধু তাই নয়, তদন্তের স্বার্থে গোটা বাড়ির ভিডিওগ্রাফিও শুরু করেছেন তদন্তকারীরা।
বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনকে ঘিরে তৃণমূল বিধায়কদের স্বাক্ষরে অসঙ্গতি ধরা পড়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ ওঠে কয়েকজন বিধায়কের স্বাক্ষর জাল করে নথি জমা দেওয়া হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে বিধানসভার সচিব থানায় FIR দায়ের করেন। পরে তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। তদন্তের অংশ হিসেবে একাধিক তৃণমূল বিধায়ককে নোটিশ পাঠানো হয়েছে।
একইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবার ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ থাকলেও তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিনের সময় চেয়ে তদন্তকারীদের কাছে আবেদন জানান। আইনজীবীদের পরামর্শে সিআইডির কাছে লিখিতভাবে সেই আবেদন পাঠানো হয়। তবে তদন্তে কোনও ফাঁক না রাখতেই এদিন অভিষেকের কালীঘাটের বাসভবনে পৌঁছে যায় সিআইডির একটি দল।
তদন্তকারীদের দাবি, মামলার সঙ্গে সম্পর্কিত প্রতিটি বিষয় নথিভুক্ত করতেই ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হয়েছে। এদিন দীর্ঘ সময় ধরে সিআইডি আধিকারিকদের বাড়ির বাইরে অপেক্ষা করতে দেখা যায়। প্রথমে তারা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারেননি বলে জানা যায়। তবে পরে তদন্তের স্বার্থে বাড়ির বাইরের অংশ এবং আশপাশের পরিস্থিতিও ক্যামেরাবন্দি করা হয়।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের