নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দলীয় তহবিল মামলায় হাইকোর্টে আংশিক স্বস্তি মিললেও নতুন করে চাপে কালীঘাট তৃণমূল। অভিযোগের তদন্তে আরও একধাপ এগিয়ে একাধিক রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কে থাকা দলের আরও ১২টি অ্যাকাউন্টের লেনদেন স্থগিত রাখার নির্দেশ দিল পুলিশ। তদন্তকারীদের দাবি, বিপুল অঙ্কের আর্থিক লেনদেন খতিয়ে দেখতেই এই পদক্ষেপ।
বিধাননগর সাইবার থানায় ঋতব্রত শিবিরের বিধায়ক বিশ্বনাথ দাসের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়। ওই অভিযোগের জেরে প্রথমে তৃণমূলের তিনটি দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। পরে একই অ্যাকাউন্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও নিষেধাজ্ঞা জারি করে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। আদালত দৈনন্দিন সাংগঠনিক খরচ চালাতে স্পেশাল অফিসার নিয়োগের নির্দেশ দিলেও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
তদন্ত সূত্রে জানা গেছে, এবার আরও ১২টি অ্যাকাউন্টের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখতে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের দাবি, দুই দফায় ফ্রিজ করা অ্যাকাউন্টগুলিতে মোট এক হাজার কোটিরও বেশি টাকার লেনদেন রয়েছে। যার উৎস ও ব্যবহার খতিয়ে দেখা হচ্ছে। এদিকে তদন্তের অংশ হিসেবে অভিযোগকারী বিধায়ক বিশ্বনাথ দাস-সহ ঋতব্রত শিবিরের সাতজনেরও বেশি বিধায়কের বয়ান রেকর্ড করেছে বিধাননগর সাইবার থানার তদন্তকারীরা।
তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের মনে হয়েছে দলীয় অ্যাকাউন্টে অনিয়ম বা অবৈধ আর্থিক লেনদেন হয়েছে। প্রথম দফায় ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলির তথ্য বিশ্লেষণ করেই তদন্তকারীরা আরও কয়েকটি অ্যাকাউন্টের লেনদেনের উপর নজরদারি শুরু করেছেন। দলীয় তহবিলের আর্থিক লেনদেন ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য সামনে আসছে।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের