নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পরিযায়ী শ্রমিক ইস্যুকে কেন্দ্র করে যখন শাসক - বিরোধী তরজা তুঙ্গে তখন এই পরিযায়ী শ্রমিক ইস্যুতে বড় ধাক্কা খেল কেন্দ্র। বাংলাদেশে পুশব্যাক করা বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালি বিবি ও তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে তাদের ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দিল কেন্দ্রকে।
সূত্রের খবর, কয়েক মাস আগে বীরভূমের পাইকর গ্রামের দানিশ শেখ, তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনালি বিবি ও পাঁচ বছরের ছেলেকে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে আটক করে। পরিবারের অভিযোগ, ১৮ জুন রোহিনীর কেএন কাটজু থানায় তাদের আটক করার পর বিএসএফের হাতে তুলে দেওয়া হয় এবং গোপনে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়। ঘটনার পর পরিবারের তরফে দিল্লি যাওয়া হলেও কোনও সমাধান মেলেনি। ঠিক কোন সীমান্ত দিয়ে তাঁদের পাঠানো হয়েছে, সে তথ্যও জানায়নি পুলিশ।
বিষয়টি আদালতে উঠে। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ সুপ্রিম কোর্টে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করলে শীর্ষ আদালত নির্দেশ দেয়। শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে সেই মামলার শুনানি হয়। কেন্দ্রের ভূমিকার তীব্র সমালোচনা করে আদালত জানায়, বিনা প্রমাণে কোনও ভারতীয় নাগরিককে বিদেশে পাঠানো যায় না। সোনালি বিবি সহ পরিবারের অন্যান্য সদস্যদের দ্রুত দেশে ফেরানোর নির্দেশ দেয় হাইকোর্ট।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের