69c39127bc898_Gallery_1774424297363
মার্চ ২৫, ২০২৬ দুপুর ০১:৪৫ IST

গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিল বিভ্রাট , রণক্ষেত্র বারাসাত

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দিনের পর দিন জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সামিল হলেন অটোচালকরা। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বারাসাতে। একদিকে চালকদের জীবিকা সঙ্কটে, অন্যদিকে পাম্প কর্তৃপক্ষের আন্তর্জাতিক বাজারের যুক্তি- এই দ্বন্দ্বের মাঝেই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রী থেকে গাড়িচালক সকলেই।

স্থানীয় সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরেই ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব সরাসরি পড়ছে জ্বালানির ওপর। যার ফলে বাজারে গ্যাসের সরবরাহে দেখা গিয়েছে ব্যাপক ঘাটতি। এই অবস্থায় বারাসাত-সোদপুর রুটের কয়েকশো অটোচালক কাজীপাড়া রেলগেট সংলগ্ন পেট্রোল পাম্প থেকে প্রায় ২০ দিন নিয়মিত জ্বালানি সংগ্রহ করছেন। অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই প্রতি দিন একটু একটু করে মূল্য বাড়িয়ে চলেছে কর্তৃপক্ষ।

বুধবার রাত ২টো থেকে লাইনে দাঁড়িয়ে থাকা চালকরা সকালে জানতে পারেন, আগের দিনের তুলনায় আজ অনেক বেশি টাকা চাওয়া হচ্ছে। যেখানে স্বাভাবিক রেট প্রায় ৬৫ টাকা, সেখানে ওই নির্দিষ্ট পাম্পটি ৮৫ টাকা দাবি করছে। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ পরিবহনকর্মীরা যশোর রোড অবরোধ করে প্রতিবাদে শামিল হন। এর ফলে রাস্তার দু’পাশে প্রায় এক কিলোমিটার পর্যন্ত অটোর দীর্ঘ সারি পড়ে যায়।

বিক্ষোভকারী অটোচালকদের দাবি, শুধুমাত্র বারাসাতের এই কাউন্টারেই দামের এই অস্বাভাবিক তারতম্য দেখা যাচ্ছে। পার্শ্ববর্তী সাজিরহাট বা নিউটাউনের কেন্দ্রগুলোতে পুরনো রেটেই জ্বালানি মিলছে। পাশাপাশি চালকদের আরও গুরুতর অভিযোগ, বর্ধিত মূল্যে গ্যাস নিলেও পাম্প কর্তৃপক্ষ কোনো বৈধ রসিদ দিতে অস্বীকার করছে। তাঁদের মতে, সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এবং ভ্যাট ফাঁকি দিয়ে সাধারণ চালকদের পকেট কাটা হচ্ছে এই বেসরকারি সংস্থার মাধ্যমে।

প্রতিবাদী অটোচালক মোহাম্মদ কবীরদুদ্দিন জানান, ‘আগে আমরা কাটিং গ্যাস নিতাম। সমস্যার কারণে গত ২০ দিন ধরে আমরা এই পাম্পে আসছি। ৬৮ টাকা থেকে রেট শুরু হয়ে এখন তা ৮৫ টাকায় ঠেকেছে। বিল চাইলে দিচ্ছে না। সরকারকেও ফাঁকি দিচ্ছে, আমাদেরও ঠকাচ্ছে। আমরা সঠিক মূল্য ও স্বচ্ছতা চাই'।

অন্য চালক আসাদুল ইসলামের কথায়, ‘রাত ৩টে থেকে লাইনে দাঁড়িয়ে আছি। পাম্প থেকে সোজাসুজি বলছে, বেশি টাকা দিয়ে গ্যাস নিন নাহলে চলে যান। রসিদ দিতেও অস্বীকার করছে। জ্বালানি ছাড়া গাড়ি চলবে না। গাড়ি না চালালে সংসারও চলবে না। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমেছি'।

অন্যদিকে, পাম্প কর্তৃপক্ষ মল্লিক জিয়াউদ্দিন মালিক জানান, ‘গ্যাস পাওয়া যাচ্ছে না। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বেশি দামে মাল কিনে আনতে হচ্ছে। লোকসান করে তো ব্যবসা চালানো সম্ভব নয়। আগে যখন ৪৫ টাকায় বিক্রি করেছি তখন কেউ প্রতিবাদ করেনি। বিলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ভিড়ের চাপে দেওয়া হচ্ছে না। তবে দাম কমানো আমাদের হাতে নেই'।

আরও পড়ুন

দেশের চোখকে ধুলো দিয়ে বাংলাদেশে গম পাচার , রথীন ঘোষের এলাকায় হানা দিলেন খাদ্যমন্ত্রী
জুন ১২, ২০২৬

৯ টি ট্রাককে আটক করা হয়েছে

ওপরের নির্দেশে পার্টির জন্য টাকা নিয়েছিলাম! কাটমানি কাণ্ডে বিস্ফোরক স্বীকারোক্তি অভিযুক্তের
জুন ১২, ২০২৬

নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের

ড্রেন পরিষ্কারের তদারকি করে মাছ-ভাত খেয়ে মন জিতলেন রূপা, আপ্লুত বাসিন্দারা
জুন ১২, ২০২৬

সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী

মিড ডে মিলের চাল থেকে সরস্বতী পুজোর টাকা লুঠ! চোর প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ
জুন ১২, ২০২৬

রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ

আবাস যোজনা থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সব কিছুতেই কাটমানি! সোনারপুরে তৃণমূল নেতার বাড়িতে জনতার চড়াও
জুন ১২, ২০২৬

কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক

মালদহে শুভেন্দুর প্রশাসনিক বৈঠক , উপস্থিত বায়রন থেকে হুমায়ুন কবীর
জুন ১২, ২০২৬

বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা

শান্তিপুরে বাস কর্মী খুন! বন্ধ পরিষেবা, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা
জুন ১১, ২০২৬

বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে 

অস্ত্রের আঁতুড়ঘর সন্দেশখালী! পুকুর থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র
জুন ১১, ২০২৬

শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

পুকুরে মোবাইল ফেলেও হয়নি শেষরক্ষা , এবার জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
জুন ১১, ২০২৬

নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা

হাসপাতালে চিকিৎসার বদলে নেশার আসর! শান্তিপুরে মদের বোতল-গাঁজার সামগ্রী হাতেনাতে ধরল বিজেপি
জুন ১১, ২০২৬

শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি

দাপুটে পুষ্পা এখন ভিজে বেড়াল , ফলতার রাস্তায় বারমুডা পরে জাহাঙ্গির খানকে ঘোরাল পুলিশ
জুন ১১, ২০২৬

জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ

এবার ফুলিয়া স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ! রুজি হারানোর আশঙ্কায় ক্ষোভ ব্যবসায়ীদের
জুন ১১, ২০২৬

ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ

সবজি বাগান থেকে আগ্নেয়াস্ত্রসহ বোমা উদ্ধার! শ্যামনগরে ছড়াল তীব্র আতঙ্ক
জুন ১১, ২০২৬

সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে

নৈহাটির তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিদ্যুৎ চুরি! হাতেনাতে ধরলেন বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা
জুন ১১, ২০২৬

চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার

স্বামী জেল হেফাজতে! বসিরহাটে উপভোক্তাদের কাটমানির টাকা ফেরত দিলেন মেম্বারের স্ত্রী
জুন ১০, ২০২৬

পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...