নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কড়া নিরাপত্তার মাঝেই বিমানবন্দর থেকে হোটেলে ফিরেছিলেন লিওনেল মেসি। গোটা কলকাতাবাসী যখন মেসি জ্বরে কাবু ঠিক তখনই সকলের মুখে হাসি ফুটিয়ে বেলা ১১:৩০ টা নাগাদ যুবভারতীতে ঢুকলেন মেসি। বেশকিছুক্ষণ কুশল বিনিময় চলল সকলের সঙ্গে। তবে চড়া দামে টিকিট কেটেও প্রিয় তারকাকে ঠিকভাবে দেখতে পারলেন না কলকাতাবাসীরা। এরপরই শুরু হল চরম বিক্ষোভ। যার ফলে সময়ের আগেই মাঠ ছাড়লেন আর্জেন্টাইন তারকা।
মেসিকে নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে তাকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা বাহিনী। স্টেডিয়ামের যেদিকেই ঘুরছিলেন তার সঙ্গে সঙ্গে ছিল নিরাপত্তা রক্ষীরা। এর ফলেই প্রথমে চিৎকার শুরু করেন গ্যালারিতে থাকা দর্শকরা। তারপর শুরু হয় বোতল ঝড়। জল ভরা বোতল ছুঁড়ে মারা হল মাঠের দিকে। এরপর চেয়ার ভাঙ্গা হল। চেয়ার ছুঁড়ে মারা হয় মাঠে। বাধ্যতামূলক মেসিকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হন সকলেই।
মাত্র ২০ মিনিট মাঠে ছিলেন মেসি। গ্যালারি জুড়ে শুরু হয় উই ওয়ান্ট মেসি স্লোগান। সর্বদা মেসির সঙ্গে ঘিরে ছিলেন নিরাপত্তারক্ষীরা। ঠিক যেমনভাবে স্ট্রাইকারকে ঘিরে রাখেন ডিফেন্ডাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে ঘোষণা করতে হয়। তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এরপর ১১:৫২ মিনিটে মেসিকে বাধ্যতামূলক মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের