69b0132db81df_Gallery_1773146671182
মার্চ ১০, ২০২৬ রাত ০৮:৪৩ IST

গুজব নয়, জিতল মানবিকতা! ১৫ বছর পর হ্যাম রেডিওর সৌজন্যে ছেলের কোলে ফিরলেন বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বহু বছর ধরে নিখোঁজ থাকার পর অবশেষে ঘরে ফিরলেন বৃদ্ধা। ছেলেধরা সংক্রান্ত গুজব যখন চারিদিকে আতঙ্ক ছড়াচ্ছে, ঠিক সেই সময় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল সুন্দরবনের মানুষ। হ্যাম রেডিও, পুলিশ-সহ স্থানীয় মানুষের যৌথ উদ্যোগে সম্ভব হয় এই পুনর্মিলন। ঘটনাকে ঘিরে মানবিকতার এক অনন্য উদাহরণ তৈরি হয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে , কয়েকদিন আগে সাগর থানার অন্তর্গত বঙ্কিমনগর গ্রামে এক অপরিচিত বৃদ্ধাকে ইতস্ততভাবে ঘুরে বেড়াতে দেখেন বাসিন্দারা। সন্দেহ হওয়ায় তাঁর নাম-পরিচয় জানতে চাইলে স্পষ্ট কোনও উত্তর মেলেনি। এরপর স্থানীয়দের উদ্যোগে পুলিশ তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

পরিচয় নিশ্চিত করার জন্য যোগাযোগ করা হয় হ্যাম রেডিওর সঙ্গে। দ্রুত অনুসন্ধান শুরু করেন সংগঠনের সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টার পর পরিবারের সন্ধান পাওয়া যায়। জানা যায়, ওই বৃদ্ধার নাম ছবি জ্যোতি (৬৮)। প্রায় ১৫ বছর আগে স্বামীর মৃত্যুর পর হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি। দীর্ঘদিন খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। প্রায় ২ বছর আগে একবার খবর মিললেও তখনও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

হ্যাম রেডিওর মাধ্যমে যোগাযোগ হওয়ার পর তাঁর ছেলে সুরজিৎ জ্যোতি মাকে নিতে আসবেন বলে জানান। তবে টানা ৩ দিন নানা অজুহাতে আসেননি। পরে বিষয়টি স্থানীয় পঞ্চায়েত, বিডিও এবং সিঙ্গুর থানাকেও জানানো হয়। পরিস্থিতি জটিল হয়ে উঠলে হ্যাম রেডিওর প্রতিনিধি দিবস মণ্ডল রাজ্য পুলিশের এক শীর্ষ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে সুরজিৎ জ্যোতি সাগরে এসে তাঁর মাকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন।

এ বিষয়ে হ্যাম রেডিওর প্রতিনিধি দিবস মণ্ডল জানান, 'সাগর থানার ওসি আমাদের বিষয়টি জানান। এরপরই দ্রুত অনুসন্ধান শুরু করি। ভিডিও কলে কথা বলানোর পর ছেলে-মা একে অপরকে চিনতে পারেন। বেশ কিছুদিন আগেও একইভাবে এক মহিলাকে বাড়ি ফিরিয়ে দিতে পেরেছিলাম। খুব ভালো লাগছে এই কাজ করতে পেরে। মানবিকতার জয় হয়েছে'।

সুরজিৎ জ্যোতি বলেন, 'ভাবিনি এতদিন পর মাকে খুঁজে পাবো। আগে অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। আজ খুব আনন্দ লাগছে। বিশেষ ধন্যবাদ জানাই সাগর থানার ওসি, এসডিপিও, হ্যাম রেডিও সদস্য ও সিঙ্গুর পুলিশকে'।

আরও পড়ুন

আক্রা সন্তোষপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড , পুড়ে ছাই ৪০ টি ঝুপড়ি
এপ্রিল ২৫, ২০২৬

শিয়ালদহ - বজবজ লাইনে ব্যাহত ট্রেন পরিষেবা

সঙ্গ দিচ্ছে না গোমাতাও , তৃণমূল প্রার্থীকে দেখে ছুটে পালাল গরুও
এপ্রিল ২৫, ২০২৬

প্রচারে বেরিয়ে হিমশিম খেতে হল তৃণমূল প্রার্থী

ভোটের আবহে গাড়ি থেকে উদ্ধার নগদ টাকার বান্ডিল , চাঞ্চল্য হুগলীতে
এপ্রিল ২৫, ২০২৬

ঘটনার রাজনৈতিক তরজা তুঙ্গে

দ্বিতীয় দফার আগে কড়া নির্বাচন কমিশন , ডায়মন্ড হারবারে পুলিশকর্তাদের বিরুদ্ধে অ্যাকশন
এপ্রিল ২৫, ২০২৬

পুলিশ আধিকারিকদের সতর্কবার্তা কমিশনের

সুকান্তের র‍্যালিতে উত্তেজনা , জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগানে উত্তপ্ত আমতা
এপ্রিল ২৪, ২০২৬

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় বিজেপি কর্মীদের

ছাত্র-যুবদের প্রতিবাদ করা উচিত , যাদবপুর ইস্যুতে মোদি বনাম মমতা
এপ্রিল ২৪, ২০২৬

মোদির মন্তব্যের পাল্টা জবাব দিলেন মমতা

ভোটের মধ্যে ফটোশপিং করতে এসেছে , মোদির নৌকাবিহারে পালটা তোপ মমতার
এপ্রিল ২৪, ২০২৬

যমুনার দূষণ নিয়ে মোদিকে পাল্টা তোপ মমতার

আমি বলে যাচ্ছি তৃণমূল সেঞ্চুরি পার করে গেছে , বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
এপ্রিল ২৪, ২০২৬

জগৎবল্লভপুরের সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

৫ তারিখে তৃণমূলের খেলা শেষ , উত্তরপাড়া থেকে হুঙ্কার অমিত শাহের
এপ্রিল ২৪, ২০২৬

শাহের মন্তব্য ঘিরে রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে

'আমরা জিতে গেছি'! শান্তিপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে জুন মালিয়ার মেগা শো
এপ্রিল ২৪, ২০২৬

সবমিলিয়ে, ভোটের আগে এই জনজোয়ার শাসক শিবিরের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল

কাঠফাটা গরমে প্রচারে বেরিয়ে অসুস্থ দেব , তবুও দায়িত্বে অটল তারকা সাংসদ
এপ্রিল ২৪, ২০২৬

উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দেয়

৫ দিন পর খুলল মদের দোকান , চড়া রোদ উপেক্ষা করেই সুরাপ্রেমীদের ভিড় দুর্গাপুরে
এপ্রিল ২৪, ২০২৬

ভোটের কারণে জারি থাকা নিষেধাজ্ঞা উঠে যেতেই সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে ধরা পড়ল এই চিত্র

ভোট মিটতেই মাথাভাঙায় সংঘর্ষ! তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
এপ্রিল ২৪, ২০২৬

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিরোধী শিবির

কৃষ্ণনগর দক্ষিণের বিজেপি প্রার্থীর ভোট প্রচার ! শেষ মুহূর্তে তুঙ্গে নির্বাচনী প্রস্তুতি
এপ্রিল ২৪, ২০২৬

 প্রচারকে ঘিরে তুঙ্গে রাজ্য-রাজনীতি

তৃণমূলের জঙ্গলরাজ আরজি করের মেয়েকে কেড়ে নিয়েছে , অভয়ার মাকে পাশে রেখে হুঙ্কার মোদির
এপ্রিল ২৪, ২০২৬

তৃণমূলকে নারী বিরোধী বলে তোপ দাগলেন মোদি

TV 19 Network NEWS FEED

একমাস ট্রেনিং প্রাপ্ত নার্স দিয়েই প্রসব! হিঙ্গলগঞ্জে শিশু মৃত্যুকে ঘিরে তুলকালাম

একমাস ট্রেনিং প্রাপ্ত নার্স দিয়েই প্রসব! হিঙ্গলগঞ্...

তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়...

নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিয়ে জগদ্দলবাসীর জন্য প্রার্থনা করলেন বিজেপি প্রার্থী রাজেশ কুমার

নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিয়ে জগদ্দলবাসীর জন্য প্...

সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে

১১০ এর বেশি আসনে জিতবে বিজেপি , প্রথম দফার পর আত্মবিশ্বাসী অমিত শাহ

১১০ এর বেশি আসনে জিতবে বিজেপি , প্রথম দফার পর আত্ম...

৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের

প্রথম দফার নির্বাচন শেষ হতেই অ্যাকশন মোডে কমিশন , সাসপেন্ড হিঙ্গলগঞ্জের ওসি

প্রথম দফার নির্বাচন শেষ হতেই অ্যাকশন মোডে কমিশন ,...

নতুন নির্দেশ না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য সাসপেন্ড রাখা হয়েছে তাকে

৪ তারিখের পর বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে , হুঙ্কার বিজেপি প্রার্থী অনিন্দ্য ব্যানার্জীর

৪ তারিখের পর বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে , হুঙ্কা...

বৃহস্পতিবার অনিন্দ্য ব্যানার্জীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ