নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করা ‘দাগি’ শিক্ষকের তালিকা নিয়ে বিস্তর বিতর্ক চলছিলই। তার মধ্যেই গ্রুপ সি ও গ্রুপ ডি-র নিয়োগ দুর্নীতিতে যুক্ত সকলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। মামলাকারীদের অভিযোগ, আগের তালিকা অসম্পূর্ণ, তথ্যের গরমিলও রয়েছে।
মাস দুয়েক আগে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি প্রকাশ করেছিল ‘দাগি’ শিক্ষকদের নাম। তার আগেই শিক্ষাকর্মীদের একটি তালিকা প্রকাশ হয়েছিল, যেখানে ৩ হাজার ৫১২ জনের নাম ছিল। কিন্তু মামলাকারীদের দাবি, এটি মোটেই পূর্ণাঙ্গ তালিকা নয়। গ্রুপ–C ও D-র ক্ষেত্রে ৭২৯৩ জনের নাম থাকা উচিত, যা প্রকাশ করা হয়নি। এই অভিযোগেই সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ফের উঠল তালিকা নিয়ে প্রশ্ন।
মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম জানান, আগে প্রকাশিত তালিকায় গুরুতর গরমিল রয়েছে। কারা র্যাঙ্ক জাম্প করেছেন, কারা প্যানেলের বাইরে থেকেও চাকরি পেয়েছেন এসব তথ্য তালিকায় নেই। পাশাপাশি যাদের OMR মিলেনি, তাদের নামও পাওয়া যায়নি। আদালতকে তিনি জানান, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না হলে বাস্তব সত্য চাপা পড়ে যাবে।
দুই পক্ষের সওয়াল–জবাব শুনে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট নির্দেশ দেন, র্যাঙ্ক জাম্পকারী, প্যানেলের বাইরের প্রার্থী, এবং যাদের OMR মেলেনি সকলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। নাম, রোল নম্বর, বাবার নাম এবং কোথায় কর্মরত ছিলেন, এমন সমস্ত তথ্যসহ প্রকাশ করতে হবে সেই তালিকা।
স্কুল সার্ভিস কমিশনের তরফে সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, কমিশন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ' স্বচ্ছতা বজায় রেখেই সমস্ত তথ্য প্রকাশ করা হচ্ছে, এবং আদালতের নির্দেশ মেনেই তা আরও বিস্তৃত করা হবে।'
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের