নিজস্ব প্রতিনিধি , হুগলী - নির্বাচনী পরাজয়ের ধাক্কা সামলানোর আগেই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে ভাঙনের সুর। পরিষদীয় দলের বিভাজন, সাংসদদের দলত্যাগের জল্পনার মাঝেই এবার দল ছাড়ার ঘোষণা করলেন প্রভাবশালী নেত্রী রুনা খাতুন। বলাগড়ের যুব নেত্রী তথা তিনবারের জেলা পরিষদ সদস্যের এই সিদ্ধান্তে নতুন করে অস্বস্তিতে ঘাসফুল শিবির।
বঙ্গ নির্বাচনে পরাজয়ের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে অসন্তোষ ও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। একদিকে পরিষদীয় দলের বড় অংশের ভিন্ন অবস্থান, অন্যদিকে একাধিক সাংসদের দল ছাড়ার জল্পনা সব মিলিয়ে চাপে রয়েছে দলীয় নেতৃত্ব। এই আবহেই তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন বলাগড়ের পরিচিত মুখ রুনা খাতুন।
রুনা খাতুন দীর্ঘদিন ধরে হুগলী জেলার রাজনীতিতে সক্রিয় এবং প্রভাবশালী নেত্রী হিসেবে পরিচিত। টানা তিনবার জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়া, সংগঠনে সক্রিয় ভূমিকা এবং দক্ষ বক্তা হিসেবে তিনি রাজ্য নেতৃত্বেরও নজর কেড়েছিলেন। এমনকি গত বিধানসভা নির্বাচনে তাকে প্রার্থী করা হতে পারে বলেও রাজনৈতিক মহলে জোর জল্পনা ছিল। যদিও শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি।
দল ছাড়ার ঘোষণা করে রুনা জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে তার সমস্ত সম্পর্ক শেষ। ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেননি বলেও জানিয়েছেন তিনি। তবে তার মন্তব্য, 'পথই পথ দেখাবে', রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। রুনার স্বামী অরিজিৎ দাস এখনও বলাগড়ের সিজা কামালপুর পঞ্চায়েতের তৃণমূলের উপ-প্রধান পদে রয়েছেন। ফলে রুনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভবিষ্যতে স্থানীয় রাজনীতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের