নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নির্বাচনের আবহে নির্দল প্রার্থীর হয়ে প্রচার করায় টোটো চালককে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে শান্তিপুর বিধানসভায়। যদিও পরে অভিযুক্ত যুবক নিজেই ক্ষমা চেয়ে নেয়। তবে বিষয়টি ঘিরে বর্তমানে এলাকায় জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ শে মে সংশ্লিষ্ট কেন্দ্রে বিধানসভা ভোট। তাই প্রচারের সূত্রে নির্দল প্রার্থীর সমর্থনে রামনগর এলাকায় টোটো গাড়িতে করে পতাকা চালানো হচ্ছিল। সেই সময় এক যুবক দাবি করে অন্য কোনও দলের পতাকা সেখানে লাগানো যাবে না। অভিযোগ, এরপরই টোটো চালককে মারধর করে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য। তিনি আক্রান্ত চালককে আশ্বস্ত করেন।

আহত টোটো চালক বিয়াসউদ্দিন শেখ জানান, 'আমি কোনও দলের হয়ে আসিনি। আমাকে ভাড়ায় নেওয়া হয়েছিল। হঠাৎ একজন ছেলে এসে আমার গাড়ি ভাঙচুর করে ও আমাকে মারধর করে। বলছিল এখানে কোনও রাজনৈতিক শিবিরের প্রচার করতে দেবে না। পাশাপাশি সে জয় শ্রী রাম ধ্বনি দিচ্ছিল।'
এ বিষয়ে অরিন্দম ভট্টাচার্য বলেন, 'আমি ঘটনাটি জানতে পেরেই এখানে আসি। শাসকরা যখন পরাজয়ের ভয় পায় তখন এভাবে আক্রমণ করে। আমি এসে বললাম গরিব মানুষকে না মেরে দরকার হলে আমাকে মারুন, কিন্তু আমার কোনও কর্মীর গায়ে হাত দেবেন না। শান্তিপুরের জনগণ রুখে দাঁড়াচ্ছে। এমন অন্যায় আমরা হতে দেব না'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের