নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরেই মনোনীত প্রতিনিধি বদলের দাবিতে প্রতিবাদ জানালেন গেরুয়া শিবিরের আদি কর্মী সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সিতাই বিধানসভা এলাকায়। স্থানীয়দের মতে, ভোটের লড়াইয়ের আগে এই অভ্যন্তরীণ কোন্দল ও অসন্তোষ প্রশমিত না হলে সংশ্লিষ্ট আসনটিতে পদ্ম শিবিরের ফল বিপর্যয়ের আশঙ্কা থাকছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে জেলার ২টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। যার মধ্যে সিতাই থেকে গ্রেটার নেতা বংশীবদন বর্মন ঘনিষ্ঠ আশুতোষ বর্মাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই দলের আদি কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দানা বাঁধে। যার জেরে এদিন গোসানিমারি এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে আয়োজিত সাংগঠনিক বৈঠক মাঝপথেই বন্ধ করে দেন বিক্ষুব্ধরা।

তাঁদের স্পষ্ট কথা, দলের পুরনো কর্মীদের বাদ দিয়ে গ্রেটার পন্থী কোনো বহিরাগতকে তাঁরা নেতা হিসেবে মেনে নেবেন না। আন্দোলনকারীদের বক্তব্য, আশুতোষ বর্মা বিজেপির মূল আদর্শের সঙ্গে যুক্ত নন বা আদি স্তরের সদস্য নন। বিপদে-আপদে তাঁকে পাশে পাওয়া যাবে না। তাই সংগঠনের ঘরের ছেলেকে প্রার্থী করার জোরালো দাবি তুলে পথে নামেন তাঁরা। প্রতিবাদের জেরে দীর্ঘক্ষণ ওই এলাকায় উত্তেজনা বজায় থাকে এবং কর্মীদের ক্ষোভের মুখে পড়ে ভেস্তে যায় দলীয় কর্মসূচি।
অন্যদিকে, এ প্রসঙ্গে আশুতোষ বর্মা জানান, 'পৃথিবীতে একজন ব্যক্তিকে সবাই পছন্দ করবে, সেটা সম্ভব নয়। রুচিবোধ সবার ব্যক্তিগত বিষয়। সর্বভারতীয় দল এই সিদ্ধান্ত নিয়েছে। হিন্দুরা যেই ভগবানকে মানেন, অন্য ধর্ম তাঁকে মানে না। তাই যাঁরা বিক্ষোভ করছেন, তাঁরা নীতি-আদর্শ তেমনভাবে মানেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই খবর জানলে নিশ্চয়ই তাঁদের এই ভুল করতে বারণ করবেন'।
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...