নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও আদালতে গিয়েও আত্মসমর্পণ করতে পারলেন না আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। শনিবার আলিপুরে সিবিআইয়ের স্পেশাল কোর্টে হাজির হলেও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় শেষ পর্যন্ত আদালত থেকেই ফিরে যেতে হয় তাকে।
আর জি কর হাসপাতালের দুর্নীতি মামলায় অভিযুক্ত আখতার আলির বিরুদ্ধে ইতিমধ্যেই শুক্রবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। সেই পরোয়ানার ভিত্তিতেই তিনি আলিপুরের সিবিআই স্পেশাল কোর্টে আত্মসমর্পণের উদ্দেশ্যে হাজির হন। তবে আদালতে আত্মসমর্পণের আগে যে প্রয়োজনীয় নথি জমা দেওয়া বাধ্যতামূলক, তা তিনি জমা দেননি বলে জানা যায়।
এছাড়াও আদালতে সেই সময় সিবিআইয়ের কোনও প্রতিনিধির উপস্থিতি ছিল না বলে জানানো হয়েছে। ফলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে আদালতে আত্মসমর্পণ না করেই ফিরে যেতে বাধ্য হন আখতার আলি। তবে কবে কিভাবে আখতার আলির আত্মসমর্পণ হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের