নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR খসড়া ভোটার তালিকা প্রকাশের পর শুরু হওয়া শুনানি পর্বকে ঘিরে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে বারবার শুনানিতে ডেকে হয়রানি করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন তিনি। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএ ও বিএলএ-২দের বৈঠকে এই ইস্যুতেই কার্যত ফুঁসে ওঠেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, ' বাংলা-ইংরেজির তফাতের কারণে নাম বদলে যাচ্ছে, কমিশন ম্যাপিং ঠিক মতন করছে না।' তার অভিযোগ, কমিশন বড় ধরনের ভুল করছে, যার খেসারত দিতে হচ্ছে আমজনতাকে। কমিশনকে দুষে মুখ্যমন্ত্রী বলেন, ' ২০০৪ এ লোকসভা ছিল। ডিলিমিটেশন তারপর। সেটা মনে আছে? একটা ভোটার আরেকটায় চলে গেল। আগে ছিল আলিপুর। এখন ভবানীপুর। নতুন নতুন ওয়ার্ড ঢুকল। ম্যাপিং টাই তো ভুল। এটা ডেড ব্লান্ডার।'
কলকাতার ভোটার তালিকা ইংরেজিতে করা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তার কথায়, 'একটা কলোনি বা মহল্লার মানুষ, হকাররা তোমার ইংরেজি বুঝবে কী করে?অনেকে চলে গেছেন অন্য জায়গায়। কিন্তু প্রত্যেকে জেনুইন। কেউ 'A' লিখতে গিয়ে 'আ' লিখেছে। ধরুন বাংলায় একতা। কেউ ইংরেজিতে 'এ' লেখে, কেউ 'আ' লেখে। তার জন্য আত্মহত্যা করল। এর দায় তোমাদের নিতে হবে নির্বাচন কমিশনকে।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'বাংলা আর ইংরেজিতে তফাৎ আছে। এই দুই ভাষা আলাদা হওয়ায় ম্যাপিং মিসম্যাচ করবে। নাম মিলছে না বলছে। তখন ইনস্টিটিউশন ডেলিভারি কত ছিল? ওরে গর্ধবের দল। নিজের ইচ্ছেমতো বয়স বসিয়েছে। সাধারণ মানুষকে হয়রানির স্বীকার হতে হচ্ছে।'
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের