নিজস্ব প্রতিনিধি , নদীয়া - গ্রাম বাংলার চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগের শেষ নেই। অন্তসত্ত্বা মহিলারা সবচেয়ে বেশি এই সমস্যার সঙ্গে লড়াই করেন। গ্রামে গ্রামে স্বাস্থ্যকেন্দ্র না থাকার জেরে একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকে। চিকিৎসার অভাবে প্রাণ গেছে এমন মানুষের সংখ্যাও প্রচুর। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। এবার সেই চিকিৎসা ব্যবস্থার উদ্দেশ্যে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার। হরিণঘাটায় শিলান্যাস হল স্বাস্থ্যকেন্দ্রের। ঘটনায় উচ্ছ্বসিত গ্রামবাসীরা।

সূত্রের খবর , হরিণঘাটা ব্লকের ফতেপুর গ্রাম পঞ্চায়েতের বারাসাত পাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যকেন্দ্রের শিলান্যাস হল। এছাড়া আরও পাঁচটি স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলির শিলান্যাসও হল একইসঙ্গে। এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ গাঙ্গুলি সহ অন্যান্য নেতৃত্বরা। সঙ্গে ছিলেন কর্মী সমর্থকরাও।

দেবাশীষ গাঙ্গুলি এই শিলান্যাস প্রসঙ্গে বলেন , "প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাইব। উনি আশা করার আগেই সবটা পূরণ করে দেন। এর থেকে ভাল কি বা হতে পারে। গ্রাম বাংলার চিকিৎসার উন্নতির মত উন্নয়ন করে দেখিয়ে দিচ্ছেন তিনি। একটি নয় একসঙ্গে ৬ টি স্বাস্থ্যকেন্দ্রের শিলান্যাস হল আজকে। আগামী দিনে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি করে স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থা করা হবে। আর দূরে ছুটতে হবেনা কাউকে।"
তিনি আরও বলেন , "হরিণঘাটা ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি করে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করার কাজ শুরু হবে। এলাকার মানুষ খুবই উপকৃত হবেন। প্রতিটি সুস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা থাকবেন। সুস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে প্রাথমিকভাবে এলাকার স্থানীয় মহিলা শিশু ও বৃদ্ধরা চিকিৎসা পরিষেবা পাবেন। শুধু তাই নয় প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে সরকারি জমিতে স্বাস্থ্য কেন্দ্র তৈরি করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এমন আরও অনেক উন্নয়ন হবে রাজ্যে। ধীরে ধীরে সব অভিযোগের জবাব দেবেন মুখ্যমন্ত্রী।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের