নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সৌরভ গাঙ্গুলীদের ঠিক দুই বছর পর সেঞ্চুরিয়নে বিশ্বজয়ের স্বপ্ন দেখেন ঝুলন গোস্বামীরা। সামনে ছিল সেই অস্ট্রেলিয়া। তবে সেখানেও মন ভাঙ্গে গোটা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। অনবদ্য কামব্যাক করেও তীরে গিয়ে তরী ডুবে যায়। দলে ছিলেন ঝুলন গোস্বামী , মিতালী রাজদের মত খেলোয়াড়। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রুমেলি ধর। তবে তার ধারণা , রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন হতে চলেছে ভারতের মহিলা ক্রিকেট দল।
তিনটি ম্যাচ হেরেও প্রত্যাবর্তন করেছে ভারত। রুমেলীর মতে এবার সকলের স্বপ্ন পূরণ হবেই হবে। তিনি বলেন , "লড়াকু মানসিকতার জেরেই এই কামব্যাক সম্ভব। তার সঙ্গে দরকার নিজের উপর বিশ্বাস। আমাদের আরও আগে যেতে হবে, উন্নতি করতে হবে, এই মানসিকতাটাই দরকার। আমরা তো দেখেছি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এমনকী দক্ষিণ আফ্রিকাকেও কামব্যাক করতে। তিনটি ম্যাচ হেরে যখন আমরা কামব্যাক করছি, তখন ধরে নিতে হবে আমাদের আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতা তুঙ্গে।"
কোন মন্ত্রনায় জিততে পারে ভারত? এই প্রসঙ্গে রুমেলী বলেন , "সেভাবে মন্ত্র দেওয়ার কিছু নেই। সেমিফাইনালে আমরা যেভাবে খেলেছি, কামব্যাক করেছি, একটা মুহূর্তের জন্যও ম্যাচ ছাড়িনি। ফাইনালটাও সেই মানসিকতা নিয়েই খেলা উচিত। আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা।" তিনি যোগ করেন , "এখন আমাদের ফিজিও, ট্রেনাররা যেভাবে প্রতি মুহূর্তে সাহায্য করেন, সেগুলো খুবই কার্যকরী। কী খেতে হবে, কী খাওয়া যাবে না কিংবা কীভাবে ওয়ার্ক আউট করতে হবে, এইগুলো অনেক কিছুর পার্থক্য গড়ে দেয়। তাছাড়া নিজেদের শৃঙ্খলা তো আছেই।"
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের