নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ঐতিহ্যবাহী ইউনানি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে লিভার ও ডিম্বাশয়ের জটিল সমস্যার ক্ষেত্রে ইতিবাচক ফল মিলেছে বলে দাবি করলেন চিকিৎসকরা। কলকাতার ক্যালকাটা ইউনানি মেডিক্যাল কলেজের ফার্মাসি বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছেন এক মা ও তাঁর মেয়ে। চিকিৎসকদের দাবি, মাত্র ৪০ দিনের চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চিকিৎসাধীন দুই রোগীর মধ্যে রয়েছেন বছর চল্লিশের ফারজানা এবং তাঁর ২০ বছরের কন্যা মাহিরা।
দীর্ঘদিন ধরে ফারজানা হেপাটোমেগালি বা লিভার বড় হয়ে যাওয়ার সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তাঁর বাঁ দিকের ডিম্বাশয়ে হেমোরেজিক সিস্ট ধরা পড়ে। অন্যদিকে মাহিরার বাঁ দিকের ডিম্বাশয় স্বাভাবিকের তুলনায় বড় ছিল এবং আল্ট্রাসাউন্ড পরীক্ষায় একাধিক ছোট ফলিকলও ধরা পড়ে।দুজনেই ক্যালকাটা ইউনানি মেডিক্যাল কলেজের ফার্মাসি বিভাগের বিভাগীয় প্রধান ডা. দানিশ জাফরের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করেন।
চিকিৎসকদের দাবি, নিয়মিত ওষুধ সেবন ও পর্যবেক্ষণের ফলে তাঁদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং সাম্প্রতিক রিপোর্টেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।ডা. জাফর জানান, ফারজানার চিকিৎসায় ব্যবহার করা হয় ‘মাজুন দবিদুল ওয়ার্ড’ নামের একটি ইউনানি ওষুধ, যা মূলত গোলাপের পাপড়ি ও পরাগরেণু থেকে প্রস্তুত করা হয়। এর পাশাপাশি আরও কয়েক ধরনের ভেষজ ওষুধও প্রয়োগ করা হয়েছে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন তিনি।
ডা. দানিশ জাফরের কথায়, ইউনানি চিকিৎসা পদ্ধতির ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। প্রাচীন গ্রিসে যার সূচনা হলেও পরবর্তীকালে আরব বিশ্বের মাধ্যমে এই চিকিৎসার বিস্তার ঘটে। ভেষজ ও প্রাণিজ উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা এই চিকিৎসা পদ্ধতির পার্শ্বপ্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম বলেও দাবি তাঁর।পশ্চিমবঙ্গের একমাত্র সরকার-স্বীকৃত ইউনানি মেডিক্যাল কলেজ হিসেবে ক্যালকাটা ইউনানি মেডিক্যাল কলেজ ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদী চিকিৎসক মহল।
২০২৭ এ বাজারে আসতে পারে নতুন ইলেকট্রিক ট্র্যাক্টর
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
প্যাকেটের রং দেখে দুধ বাছার সহজ কৌশল জেনে নিন
অতিরিক্ত রিল দেখলে কমতে পারে মনোযোগ, প্রভাব পড়তে পারে স্মৃতিতেও
ক্যানসার প্রতিরোধে সহায়ক খাদ্যাভ্যাস গড়তে জেনে নিন পুষ্টিযুক্ত উপাদানের নাম
ভেজাল হলুদ কেনার আগে কীভাবে চিনবেন
নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবারের হাতে আসতে পারে ৭ লক্ষ টাকা পর্যন্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের