নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সাপের কামড় খেয়ে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুর থানার রামনগর এলাকায়। বিষয়টি গ্রামীণ অঞ্চলে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পরিকাঠামো-সহ যাতায়াতের ঝুঁকির দিকটি আবারও সামনে এনে দিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরদার পাড়া এলাকার বাসিন্দা বিকাশ মণ্ডল পেশায় একজন কৃষক। বৃহস্পতিবার রাতে মাঠ থেকে বাড়ি ফেরার সময় একটি বিষধর চন্দ্রবোড়া সাপ তাঁর পায়ে কামড় দেয়। তড়িঘড়ি ক্ষতস্থানে গামছার সাহায্যে শক্ত বাঁধন দিয়ে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান। প্রাণ বাঁচাতে দেরি না করে আত্মীয়রা তাঁকে বাইকে বসিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন।

কিন্তু পথেই যেন ওত পেতে ছিল চরম দুর্ভাগ্য। প্রায় ১০ কিলোমিটার যাওয়ার পর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আঘাত পান বিকাশ মণ্ডল। মাথা ও পায়ে গভীর ক্ষত তৈরি হয়। আশপাশের বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দেন।
এরপর হাসপাতালের চিকিৎসকেরা অত্যন্ত তৎপরতার সঙ্গে চিকিৎসা শুরু করেন। ইতিমধ্যেই ২০ ভায়াল এভিএস (অ্যান্টি ভেনাম সিরাম) দেওয়া হয়েছে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিসিইউ-তে (CCU) স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এ প্রসঙ্গে হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সমরেন্দ্রনাথ রায় জানান, ‘গরম বাড়ার সঙ্গে সঙ্গেই সাপের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। এ বছর চন্দ্রবোড়া সাপের দংশনে আক্রান্ত রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি। আশা করছি বিকাশ মণ্ডল সুস্থ হয়ে উঠবেন। তবে এ ধরনের ঘটনা ঘটলে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে আসা উচিত, কারণ এন্টিভেনাম প্রয়োগ অত্যন্ত প্রয়োজন। দেরি করলে কিডনি নষ্ট হওয়ার মতো প্রাণঘাতী ঝুঁকি তৈরি হতে পারে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের