নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের পাশের একটি রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৬ টা নাগাদ গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া একটি রেস্তোরাঁয় প্রথম আগুন দেখা যায়। ওই রেস্তোরাঁয় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার মজুত ছিল বলে জানা গেছে। আগুন লাগার পরপরই একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং তাতেই আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাসিন্দারা ও ব্যবসায়ীরা। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত এলাকায় ছুটে আসেন অনেকেই।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। ইতিমধ্যেই দমকলের ২ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে। আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের দোকানগুলিও ঝুঁকির মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা