নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - অভূতপূর্ব সিদ্ধান্তে চমকে দিল নির্বাচন কমিশন। দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ ভোটগ্রহণ বাতিল করে পুনরায় ভোটের ঘোষণা করল কমিশন। যা সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে বিরল ঘটনা বলেই মনে করা হচ্ছে।
শনিবার রাতে জারি হওয়া বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, বুধবার ফলতা কেন্দ্রের যে ভোটগ্রহণ হয়েছিল, তা সম্পূর্ণ বাতিল করা হচ্ছে। কমিশনের দাবি, একাধিক ভোটকেন্দ্রে গুরুতর নির্বাচনী অপরাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সেই কারণেই গোটা বিধানসভা কেন্দ্রেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, আগামী ২১ মে ফলতার ২৮৫টি ভোটকেন্দ্রে নতুন করে ভোটগ্রহণ হবে এবং তার গণনা নির্ধারিত হয়েছে ২৪ মে। ফলে ৪ মে রাজ্যের বাকি ২৯৩টি আসনে গণনা হলেও ফলতা কেন্দ্র আপাতত সেই তালিকার বাইরে থাকছে।
উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটের আগেই ফলতা কেন্দ্র নানা বিতর্কে জড়িয়ে পড়ে। ইভিএম কারচুপির অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি এবং প্রশাসনিক টানাপোড়েন সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্দেশে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত স্ক্রুটিনি প্রক্রিয়া খতিয়ে দেখেন। তার রিপোর্টের ভিত্তিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের