নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে বিশেষ সতর্কতা অবলম্বন করছে বিজেপি। গণনায় কোনো ধরনের ত্রুটি বা কারচুপি রুখতে কর্মীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল। ইভিএম ও ব্যালট পেপারের স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে এই শিবিরে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয়, রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার নবদ্বীপ বিভাগে আয়োজিত এই শিবিরে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, সুনীল বনসল ও সহকারী পর্যবেক্ষক অমিত মালব্যর উপস্থিতিতে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। যেখানে বিধানসভা ভিত্তিক ৫ জন প্রতিনিধিকে নিয়ে এই স্তরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা আবার পরবর্তীতে নিচু তলার কাউন্টিং এজেন্টদের তালিম দেবেন।

প্রশাসনের একাংশের বিরুদ্ধে 'তৃণমূলঘেঁষা' হওয়ার অভিযোগ তুলে তিনি দাবি করে বিজেপি। এমনকি দলের আশঙ্কা, ইভিএম নম্বর বা সিল বদলে দিয়ে ভোটের ফল পরিবর্তনের চেষ্টা হতে পারে। তাই কর্মীদের সদা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, তৃণমূলের ৩০০ আসন পাওয়ার দাবিকে রাজনৈতিক ‘মানসিক চাপ’ বলে কটাক্ষ করেছে গেরুয়া শিবির।
বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার জানান, 'বিজেপির পক্ষ থেকে সঠিকভাবে যাতে গণনা হয় ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছিল। তৃণমূল নিশ্চিতভাবে হারবে তাই ভোট চুরির অজুহাত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার মস্তিষ্ক ঠিক নেই। ৪ তারিখের পর হয়তো তিনি রাস্তায় জয় শ্রী রাম করবেন। তৃণমূল ইভিএম মেশিন পাল্টে দিতে পারে তাই আমাদের সতর্ক থাকতে হবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের