নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - পথচলতি শিশুর প্রাণ রক্ষার চেষ্টায় দুর্ঘটনার কবলে পড়লেন ৫ দর্শনার্থী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সাগর দ্বীপে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে কোস্টাল থানার পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় মহলে।
স্থানীয় সূত্রে জানা গেছে , সম্প্রতি কপিল মুনির আশ্রম দর্শনে গিয়েছিলেন একদল পুণ্যার্থী। বুধবার সকাল প্রায় ১০টা নাগাদ দর্শন শেষে একটি চারচাকা 'ম্যাজিক' গাড়িতে সাগর থেকে কচুবেড়িয়ার দিকে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় সূর্য বৃন্দা মোড় সংলগ্ন এলাকায় দ্রুতগতির যানটির সামনে আচমকাই সাইকেল নিয়ে চলে আসে এক নাবালক।

মুহূর্তের মধ্যেই বড়সড় বিপদ আঁচ করে শিশুটির প্রাণ বাঁচাতে ব্রেক মারে চালক। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরই উল্টে পড়ে গাড়িটি। এর ফলে ভেতরে থাকা ৫ জন গুরুতরভাবে আহত হন। পরে পুলিশ, স্থানীয়দের তৎপরতায় তাঁদের উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সকলে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকার বাসিন্দা গগন কুমার বাড়োই জানান, 'এখানে প্রধান রাস্তার সঙ্গে গ্রামের সড়ক যুক্ত হয়েছে, অথচ কোনও বাম্পার নেই। আজ অল্পের জন্য বাচ্চাটার জীবন বাঁচল। এখানে সপ্তাহে অন্তত একবার করে দুর্ঘটনা ঘটে। আমাদের একটাই দাবি, দুই দিকে অবিলম্বে স্পিড ব্রেকার বসানো হোক'।
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
কাটমানি কাণ্ডে উত্তাল সোনারপুর! তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ, ফাঁস হলো লক্ষ্মীর ভাণ্ডারের ছক
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...