নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আগামী সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে রাজ্যের অন্যতম বৃহৎ ধর্মীয় মিলনোৎসব গঙ্গাসাগর মেলা। দেশ-বিদেশের লক্ষ লক্ষ পূণ্যার্থীর সমাগমকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন ও রেল। এবছর যাত্রীস্বার্থে বিশেষ পরিবহণ ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা করল শিয়ালদহ রেল ডিভিশন।
প্রতি বছর মকর সংক্রান্তিকে কেন্দ্র করে গঙ্গাসাগর মেলায় ভিড় উপচে পড়ে। সেই বিপুল জনজোয়ার সামলাতে এবার আগাম প্রস্তুতিতে নেমেছে রেল। শুক্রবার শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা এলাকা পরিদর্শন করে জানান, এবছর গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে মোট ৩৩ জোড়া ট্রেন চালানো হবে। এর মধ্যে শিয়ালদহ থেকে নামখানা, কাকদ্বীপ ও লক্ষ্মীকান্তপুর রুটে চলবে ১০টি ইএমইউ ট্রেন এবং ২৩ জোড়া মেলা স্পেশাল ট্রেন।
বিশেষ এই ট্রেন পরিষেবা চলবে টানা ৭ দিন, যা গত বছরের তুলনায় একদিন বেশি। প্রতি ট্রেনে একসঙ্গে ২ হাজার থেকে আড়াই হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন। যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে শিয়ালদহ স্টেশনে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মেলাগামী ট্রেন ছাড়বে ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে। স্টেশনে ঢোকা ও বেরোনোর জন্য আলাদা করে এন্ট্রি ও এক্সিট পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। শিয়ালদহ মেট্রো স্টেশন সংলগ্ন ফাঁকা জায়গা দিয়ে যাত্রীরা ঢুকবেন এবং দক্ষিণ গেট দিয়ে বেরোবেন।
টিকিটের দীর্ঘ লাইনের ঝামেলা এড়াতে রেল UTS মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটার ওপর জোর দিয়েছে। পাশাপাশি, কুম্ভমেলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। মেলার রুটে মোতায়েন থাকবেন ৩৪০ জন আরপিএফ জওয়ান ও ৫৪ জন আধিকারিক। হাই-রেজোলিউশন CCTV ক্যামেরায় ২৪ ঘণ্টা নজরদারি, রাতের ট্রেনে ডগ স্কোয়াড, এবং যাত্রীদের জন্য পর্যাপ্ত মেডিক্যাল ক্যাম্প রাখা হচ্ছে।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের