নিজস্ব প্রতিনিধি, মুম্বই - ভারতীয় দলের টেস্ট কোচের পদে কি গৌতম গম্ভীর সেরা? গত কয়েকমাস ধরেই এই প্রশ্ন ওঠছে। নেপথ্যে কারণও রয়েছে প্রচুর। অনেকেই কোচ বদলের আগুনে ঘি ঢেলেছিল ঠিকই তবে সেই আগুনে জল ঢেলে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের আগে গম্ভীরকে সরানোর কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছে বোর্ডের এক সূত্র।
সাদা বলের ক্রিকেটে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি , এশিয়া কাপের মত খেতাব জিতেছে ভারত। তবে টেস্টে অতি শোচনীয় অবস্থা শুভমনদের। গম্ভীরের অধীনে এখনও পর্যন্ত ১৮টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। এর মধ্যে সাতটিতেই হারের মুখ দেখেছে ভারত। ঘরের মাঠে ৯টি টেস্ট খেলে ৫টিতেই কুপোকাত হয়েছেন তারা। চলতি WTC স এখনও পর্যন্ত ৯টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। এর মধ্যে ৪ টেস্টে জয় পেলেও চারটিতে হেরে গিয়েছেন শুভমন গিলরা। একটি ম্যাচ ড্র।
ঘরের মাঠে গম্ভীরের ডেরায় দক্ষিণ আফ্রিকার কাছে কুপোকাত হতে হয়েছে ভারতকে। এরপরই ভিভিএস লক্ষণকে নয় কোচের পদে নিযুক্ত করার কথা উঠেছিল ঠিকই তবে সেসব এখন অতীত। গুরু গম্ভীরের ওপরেই আস্থা রাখছে বিসিসিআই। লক্ষণ নাকি ভারতীয় দলের দায়িত্ব নিতে রাজি হননি। রাজি হলেই বা কি হত সেই প্রশ্নও এখন বৃথা।
ভারতীয় বোর্ডের এক কর্তা জানিয়েছেন, "বিসিসিআইয়ের গম্ভীরের উপর পূর্ণ আস্থা আছে। তাঁকে ছাঁটাই নিয়ে কোনও আলোচনা হয়নি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত সাদা বলের ক্রিকেটে তার হটসিটে থাকা নিয়ে কোনও সংশয়ও নেই। তিনিই কোচ হিসেবে বহাল থাকছেন।"
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের