নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বঙ্গে SIR প্রক্রিয়া নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছে শাসক দল। এবার শুক্রবার দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকের পর তৃণমূলের অভিযোগ, তাদের কোনও প্রশ্নেরই সরাসরি জবাব দিতে পারেনি কমিশন।
SIR প্রক্রিয়ায় বেনিয়ম, অনিয়ম এবং সাধারণ মানুষের হয়রানি এই অভিযোগ সামনে এনে শুক্রবার সকালেই নির্বাচন কমিশনের দফতরে হাজির হয় তৃণমূলের ১০ সদস্যের সাংসদীয় প্রতিনিধি দল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত এই প্রতিনিধিদলে ছিলেন ডেরেক ও' ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, সাকেত গোখলে, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ ও প্রকাশ চিক বরাইক।
প্রায় দুই ঘণ্টার বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে সরাসরি পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়। বৈঠক শেষে দলের লোকসভার উপদলনেতা শতাব্দী রায় জানান, ' SIR কি অনুপ্রবেশকারীদের রুখতেই? যদি তাই হয়, তবে কেন আলাদাভাবে বাঙালিদের টার্গেট করা হচ্ছে? কেন দেশজুড়ে বাঙালিদের উপর আক্রমণ বাড়ছে? তৃণমূলের প্রশ্ন মিজোরাম ও ত্রিপুরার মতো রাজ্যে SIR প্রক্রিয়া কেন চলছে না?'
আরও কঠোর অভিযোগ তুলে তৃণমূল জানায়, যদি অবৈধ ভোটার বাছাইয়ের উদ্দেশ্যেই SIR হয়, তবে ওই ভোটারদের দ্বারাই নির্বাচিত বর্তমান কেন্দ্রীয় সরকারের বৈধতা কোথায়? তৃণমূল প্রতিনিধি দলের দাবি, SIR সংক্রান্ত সমস্যায় এখনও পর্যন্ত রাজ্যে প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর দায় নির্বাচন কমিশন নেবে কি? মৃত পরিবারগুলির জন্য কমিশনের কী পরিকল্পনা?
ডেরেক ও ব্রায়েন অভিযোগ করেন, কমিশন প্রায় ৪০ মিনিট ধরে বিভিন্ন ‘গল্প’ শুনিয়েছে, কিন্তু পাঁচটি মূল প্রশ্নের একটিতেও সরাসরি জবাব পাওয়া যায়নি। তৃণমূলের দাবি, তাদের প্রতিটি অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাও জানাতে পারেনি কমিশন।
শনিবার দুদিনের জন্য বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা